img

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

প্রকাশিত :  ০৮:৫১, ১৯ মে ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (এমপি) বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার। একই সঙ্গে মহান আল্লাহর কাছে বিএনপির এই নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।


বাংলাদেশ এর আরও খবর

img

গভীর রাতে সিদ কেটে ঘরে প্রবেশ, ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত :  ০৭:৫৪, ১৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫৮, ১৯ মে ২০২৬

খুলনার কয়রায় চাঞ্চল্য, আহত স্ত্রী

সংগ্রাম দত্ত: খুলনার কয়রা উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে ভবতাষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতাষ মৃধা (৪০) একই গ্রামের যশো মৃধার ছেলে। তিনি উপজেলার গিলাবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে একটি ঔষধের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিদ কেটে ভবতাষ মৃধার ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে শব্দ পেয়ে ভবতাষ বিষয়টি বুঝতে পারলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তার স্ত্রী স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতাষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম গণমাধ্যমকে জানান, ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



বাংলাদেশ এর আরও খবর