img

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত :  ০৮:২৪, ২৮ মে ২০২৬

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে দু\'জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


img

চিড়িয়াখানার রাখা হবে সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’

প্রকাশিত :  ১১:৫৪, ২৮ মে ২০২৬

বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের সেই অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে।

গতকাল বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া।

তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা থেকে এটি সরাসরি জাতীয় চিড়িয়া খানায় নেওয়া হবে। মহিষের মালিক স্বরণকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) গেলো ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্ম’ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বাংলাদেশ এর আরও খবর