img

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে আবারও যাত্রীবাহী বাস নদীতে

প্রকাশিত :  ০৬:১৭, ০৫ জুন ২০২৬

চালক ও তাঁর সহকারীকে উদ্ধার

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে আবারও যাত্রীবাহী বাস নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে পড়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করা হয়। বাসে যাত্রীরা ছিলেন না; ফেরিতে ওঠার আগেই তাঁরা নেমে গিয়েছিলেন।

এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রী ছিল। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভিড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের বড় ফেরি ছিল। অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র‍্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তাঁর সহকারী বাসে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আল জুবায়ের নামের বাসের একজন যাত্রী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর চালক ও তাঁর সহকারী বাসটি নিয়ে ফেরিতে ওঠেন। তখন বাসটি হঠাৎ ডান দিকে বেঁকে গিয়ে পানিতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

জাতীয় এর আরও খবর

img

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১২:৪৯, ০৫ জুন ২০২৬

প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে ঢাকা-আঙ্কারা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন. বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং চিকিৎসা খাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর একটা হোটেলে বন্ধুপ্রতিম দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে খলিলুর রহমান এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে স্ট্র্যাটিজিক বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে একই ভেন্যুতে ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এরআগে, গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। পরে, দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং হাকান ফিদান। এখানেই সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।


জাতীয় এর আরও খবর