img

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

প্রকাশিত :  ০৮:২২, ১১ জুন ২০২৬

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

গালফ অব ওমানে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার এম/টি সেত্তেবেলোয় মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

নিহত দুই নাবিক হলেন আদিত্য শর্মা এবং শিবানন্দ চৌরাসিয়া। ট্যাঙ্কারটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেসন মিকসকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিখোঁজ নাবিকদের সন্ধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সেন্টকম দাবি করেছে, তারা নির্ভুল হামলা চালিয়ে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ অকার্যকর করে দেয়। তাদের অভিযোগ, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছিল।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারত সরকার এ ধরনের হামলাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:০১, ১২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২১, ১২ জুলাই ২০২৬

হাম ও এর উপসর্গ নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

আজ রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়েছেন।