img

জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

প্রকাশিত :  ১০:০৯, ০৮ জুলাই ২০২৬

জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা  কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ।  Demographics

গতকাল মঙ্গলবার বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ আজ এ দাম কমানো হয়। এছাড়া দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আর্ন্তজাতিক ফ্লাইটের জন্য শূন্য দশমিক ১৩ মার্কিন ডলার কমানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ১৫০ টাকা ২১ পয়সা থেকে ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য এই দাম লিটার প্রতি শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে শূন্য দশমিক ১৩ ডলার কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে। 

বিইআরসি জানায়, গত ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে। Demographics

গণশুনানিতে ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে জুলাই মাসের জন্য এই মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

অর্থনীতি এর আরও খবর

img

আজ (০৭ জুলাই) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১১:৩৫, ০৭ জুলাই ২০২৬

আজ মঙ্গলবার (০৭ জুলাই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ২০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৩৫ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।Financial Markets News

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি ৪ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার এবং ফাইন ফুডস লিমিটেড ৩ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।