img

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশিত :  ১২:০৮, ৩০ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:১৪, ৩০ জুন ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন । 

তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে এ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।


অর্থনীতি এর আরও খবর

img

আজ (৩০জুন) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১০:৪৫, ৩০ জুন ২০২৬

আজ মঙ্গলবার (৩০ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৪ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।শেয়ার বাজার বিশ্লেষণ

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৫ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি ৫ কোটি টাকার শেয়ার এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৪ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থনীতি এর আরও খবর