img

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রকাশিত :  ১৩:২৩, ২০ জুলাই ২০২৬

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

ফিফা বিশ্বকাপ ২০২৬- এ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে সারাবিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। 

ম্যাচ শেষ হওয়ার পরপরই প্রায় একই সময়ে স্যোশাল মিডিয়ায় স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের তিন তারকা শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ।


img

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

প্রকাশিত :  ১৩:৫৯, ১৬ জুলাই ২০২৬

টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক (কোয়েল মল্লিক) ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে আজ পদত্যাগ করেছেন । সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগপত্র দিলেন তিনি। 

সূত্রের খবর, কোয়েল মল্লিক প্রথমে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে রাজ্যসভার নিয়ম অনুযায়ী, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হলে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চিঠি জমা দিতে হয়। সেই নিয়ম মেনেই আজ বৃহস্পতিবার তিনি রাজ্যসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন।

পদত্যাগের কারণ সম্পর্কে চিঠিতে কোনো ব্যাখ্যা দেননি কোয়েল। ফলে তার এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে, পদত্যাগের পর কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যেতে দেখা গেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জুন মাস থেকে এ পর্যন্ত রাজ্যসভা থেকে পদত্যাগ দেওয়া তৃণমূলের এটি চতুর্থ ঘটনা। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক একে একে সাংসদ পদ ছাড়েন। পরে তারা বিজেপিতে যোগ দিয়ে চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন। এর মধ্যেই কোয়েলের পদত্যাগ রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করলে তা নিয়ে ব্যাপক চমক তৈরি হয়েছিল। কোয়েল মল্লিক ছাড়াও প্রার্থী করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, গায়ক-রাজনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. মেনকা গুরুস্বামীকে। চারজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে নির্বাচিত হওয়ার পর কোয়েল মল্লিক রাজ্যসভার একটি অধিবেশনেও উপস্থিত ছিলেন না। পরিবর্তে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারেই বেশি সময় ব্যয় করেন।