img

আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশিত :  ০৫:২২, ৩০ জুলাই ২০২৬

আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণের প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলে জানানো হয়েছে।

হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ সদস্যের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে আরও তিনজন ক্রু সদস্যও রয়েছেন।

দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধার অভিযান শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, আয়তনে প্রায় অস্ট্রিয়ার সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, গত তিন দিনেই শত শত হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সূত্র: দ্য সান


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানের বন্দর আব্বাস, বুশেহর ও কেশমে বিস্ফোরণের শব্দ

প্রকাশিত :  ০৫:৩৯, ৩০ জুলাই ২০২৬

ইরানে মার্কিন সামরিক হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

খুজেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা মন্ত্রীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, আবাদান শহরের কয়েকটি স্থান মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে।

একই সঙ্গে হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। এছাড়া আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও একই ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগান প্রদেশের সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমটি।

এদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের শহর এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর