img

শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ

প্রকাশিত :  ০৭:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

 শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। বিষয়টি পরে তার পরিবারের পক্ষ থেকে জামালগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের খালে সুমনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় স্বজনদের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।”

জাতীয় এর আরও খবর

img

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

প্রকাশিত :  ০৮:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি মনে করেন, বাংলাদেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সম্মান দেখানো হয়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয়।’

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এ সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

স্পিকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

জাতীয় এর আরও খবর