img

ইরান যুদ্ধ 'খুব শিগগিরই' শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

প্রকাশিত :  ১৮:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ 'খুব শিগগিরই' শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তাঁর এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।  ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি এক প্ল্যাটফর্মের উন্মোচনকালে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। একই সঙ্গে আবারও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না। আর তেলের দামও আগের মতো দ্রুত কমে যাবে—ইসলামিক রিপাবলিক অব ইরানে আমার সেই ছোট্ট অভিযানের আগে যেমন ছিল।

তবে সংঘাত কবে শেষ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান এব্রাহিম আজিজি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই অঞ্চল ছেড়ে যাবে এবং ইসরায়েলি সরকারের দিনও গোনা শুরু হয়েছে।

ইরানি এই সংসদ সদস্যের দাবি, শেষ পর্যন্ত ইরান ও তার প্রতিবেশীরাই এই অঞ্চলে থেকে যাবে এবং একে অপরের মুখোমুখি অবস্থান করবে।

আজিজি বলেন, শেষ পর্যন্ত আমরাই এবং আমাদের প্রতিবেশীরাই এখানে থাকব, মুখোমুখি অবস্থানে। সেই দিনটি হবে অনুশোচনার দিন।

তবে আজিজি কবে বা কীভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চল ছাড়তে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর

img

পানিকে অস্ত্র বানাতে দেব না, ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

প্রকাশিত :  ১৮:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সালিসি আদালতও পাকিস্তানের পক্ষে রায় দিয়ে জানিয়েছে যে চুক্তিটি এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। তাই ভারতকে তাদের বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো স্থগিত রাখতে হবে।

কাশ্মীরে গত বছর ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনার পর ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। তবে পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তারার আরও উল্লেখ করেন, জাতিসংঘে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই পরিষ্কার করে দিয়েছেন যে এই চুক্তি হলো দুই দেশের মানুষের জীবনরেখা। পানির অধিকার কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টাকে যুদ্ধের শামিল বলে মনে করবে পাকিস্তান।

একটি দেশ যদি এভাবে আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে ঝুলিয়ে রাখার সুযোগ পায়, তবে তা বিশ্বজুড়ে অভিন্ন পানি ব্যবস্থাপনার জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: জিও টিভি।

আন্তর্জাতিক এর আরও খবর