img

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

প্রকাশিত :  ১৩:২৭, ১৪ অক্টোবর ২০২৬

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতে জেন-জি বা নতুন প্রজন্মের যে বড় গণআন্দোলন গড়ে উঠেছে, তার মূল শিক্ষা এসেছে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলন থেকে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। বার্তাটি ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেহা বোরা বলেন, ভারতে যে জেন-জি আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে লড়াইরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণরা যেভাবে লড়াই করছে, ভারতের তরুণদের আজকের লড়াইও ঠিক একই রকম। বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা থামিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তার সাথে ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের মিল রয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়ায় সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এই অঞ্চলের তরুণদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ভারতে মোদিবিরোধী জেন-জি আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন এই ছাত্রনেত্রী। আন্দোলনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তার সাহসিকতার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি পান। বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নেহা বোরা।


আন্তর্জাতিক এর আরও খবর

img

আলাস্কা পাইপলাইন প্রকল্প থেকে ৩০% গ্যাস কিনবে তাইওয়ান: ট্রাম্প

প্রকাশিত :  ১০:৪১, ১৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের আলাস্কা এলএনজি প্রকল্প থেকে উৎপাদিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশ তাইওয়ান ক্রয় করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর তাইওয়ান নিশ্চিত করেছে, তারা এই প্রকল্পে ৪.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি গ্যাস কেনার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বুধবার (১৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

তাইওয়ানের অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান সিপিসি কর্পোরেশন দীর্ঘ দেড় বছর ধরে মূল্যায়নের পর প্রস্তাবিত প্রকল্পে অংশ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। চুক্তি অনুযায়ী বার্ষিক ২ কোটি মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প থেকে সিপিসি বছরে ৬০ লাখ টন আলাস্কা এলএনজি সংগ্রহ করবে এবং আনুমানিক ৪.৪ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগে অংশ নেবে।

আলাস্কার ৮০০ মাইল দীর্ঘ এই পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৫৪ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৬ ও ২০২৭ সালে নির্ধারিত হবে এবং ২০৩১ সালের দিকে প্রথম রপ্তানি শুরু করা সম্ভব হতে পারে। ট্রাম্প প্রশাসন এশিয়ার মিত্রদের কাছে এই প্রকল্পটিকে প্রধান উৎস হিসেবে তুলে ধরছে, যা পানামা খাল বা আফ্রিকা মহাদেশ অতিক্রম না করেই সরাসরি এশিয়ার বাজারে জ্বালানি সরবরাহের সুযোগ করে দেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশচুম্বী বাণিজ্য উদ্বৃত্ত কমাতে এবং ওয়াশিংটনের অসন্তোষ নিরসন করতে তাইওয়ান এ বছর মোট আমদানিকৃত গ্যাসের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। গত বছর তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব প্যান মেন-আন আলাস্কার প্রকল্প স্থান পরিদর্শন করেছিলেন।

তবে দীর্ঘ পাইপলাইন ও অতিরিক্ত খরচের কারণে এই প্রকল্পের বাণিজ্যিক স্থায়িত্ব নিয়ে অনেক বিশেষজ্ঞের সংশয় রয়েছে। তাইওয়ানের পাশাপাশি ফরাসি জ্বালানি জায়ান্ট টোটালএনার্জিস এবং এশীয় অন্যান্য ক্রেতারা এই প্রকল্পে অংশ নিলেও এটি সফলভাবে চালুর জন্য আরও বন্ধ্যত্বপূর্ণ চূড়ান্ত চুক্তির প্রয়োজন রয়েছে।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর