img

মেদ ঝরানোর শখে প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নায়িকার মৃত্যু

প্রকাশিত :  ১৪:১২, ১৭ মে ২০২২
সর্বশেষ আপডেট: ১৫:৪৪, ১৭ মে ২০২২

মেদ ঝরানোর শখে প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নায়িকার মৃত্যু

মেদ ঝরানোর শখে প্লাস্টিক সার্জারি করে মৃত্যু হল কন্নড় নায়িকার। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত ‘গীতা’, ‘দোরেসানি’ ধারাবাহিক খ্যাত চেতনা রাজ। সোমবার বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি চেতনাকে।

মা-বাবার কাছ থেকে লুকিয়ে এই অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর নায়িকার ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। পানি জমতে শুরু করে ফুসফুসে। মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছেন চেতনার বাবা-মা। চিকিৎসকের অবহেলার জন্য চেতনার মৃত্যু হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তারা।

সোমবারই প্লাস্টিক সার্জারি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন চেতনা। বেঙ্গালুরুর এক সংস্থায় গিয়ে অস্ত্রোপচার করান তিনি। সেখানেই চেতনা অসুস্থ হয়ে পড়ায় সংস্থার কর্মীরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন বিকেল সাড়ে ৫টা নাগাদ। 

হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়ে নির্দেশ দেন, রোগীর অসুস্থতা সম্পর্কে যেন তারা কাউকে কিছু না জানান। কেউ জিজ্ঞাসা করলে যেন বলা হয় চেতনা হৃ্‌দরোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা ৪৫ মিনিট ধরে বুকে পাম্প করা সত্ত্বেও চেতনাকে বাঁচাতে পারেননি। হাসপাতালের চিকিৎসক তার বয়ানে বলেছেন, প্লাস্টিক সার্জারির সংস্থার কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু হয়েছে অনেক আগেই। তার পরেও তারা হুমকি দিতে থাকেন চিকিৎসকদের। পৌনে ৭টা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয়ে চেতনাকে।

অভিনয় বা মডেলিংয়ে দুনিয়ায় এই প্লাস্টিক সার্জারি নতুন নয়। কমল হাসানের কন্যা শ্রুতি হাসন, প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেটি, অনুষ্কা শর্মা প্রত্যেকেই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এবং নিজের মুখে সে কথা স্বীকারও করেছেন তারা। এই তালিকার বাইরে আরও অনেকে আছেন, যাঁদের নিয়ে গুঞ্জন রয়েছে যে তারা সার্জারি করিয়েছেন, কিন্তু তারা নিজেরা কোনও মন্তব্য করেননি কোনও দিন। 

সেই তালিকায় রয়েছেন আয়েশা টাকিয়া, বাণী কাপূর, কাজল, কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফ, মৌনী রায় প্রমুখ। শ্রীদেবীর মৃত্যুর পরে অনেকে প্লাস্টিক সার্জারিকেই কারণ হিসেবে দায়ী করেন। শোনা যায়, তিনি নাকি একাধিক বার সার্জারি করিয়েছিলেন।

কেউ ঠোঁটের আকার বদলিয়েছেন, কেউ স্তনের। কেউ বা আবার নাকের। বিনোদন জগতে নিজেকে ‘জুতসই’ বানিয়ে তোলার দায়ে একাধিক নায়িকা নিজেদের শরীরে কাটাছেঁড়া করেছেন। কিন্তু চেতনার সময়ে সেই অস্ত্রোপচার ব্যর্থ। প্রাণই চলে গেল ২১ বছরের অভিনেত্রীর। সূত্র: আনন্দবাজার

বিনোদন এর আরও খবর

img

কারিনা কায়সারের জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

প্রকাশিত :  ০৯:২৮, ১১ মে ২০২৬

উন্নত চিকিৎসার জন্য অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।

সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের জন্য দোয়া চাওয়া হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কারিনার সর্বশেষ শারিরীক অবস্থা জানিয়ে পরিবার জানায়, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।