img

`আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত'

প্রকাশিত :  ০৮:২১, ১১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২৩, ১১ এপ্রিল ২০২৬

`আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত'

জনপ্রিয় পাক অভিনেত্রী হানিয়া আমির অনেকদিন থেকেই স্যোশাল মিডিয়ায় অনুপস্থিত । তার এ অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বুলিং আর ট্রলের শিকার হয়ে এবার সে প্রশ্নের জবাব দিয়েছেন হানিয়া।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি তিনি বিরতি নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, এ সময় ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভাববেন।

নিজ সম্পর্কে চলমান বিতর্ক প্রসঙ্গে হানিয়া জানান, এমন পরিস্থিতি তার কাছে নতুন কিছু নয়। তবে মানুষের নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। 

আক্ষেপ করে তিনি বলেন, সুখী ও আত্মবিশ্বাসী নারীদের প্রতি সমাজে এক ধরনের বিদ্বেষ কাজ করে—যেখানে শুধু পুরুষ নয়, নারীরাও জড়িত।

নারীদের প্রতি নারীদের এই নেতিবাচক মনোভাব নিয়ে হতাশা প্রকাশ করে হানিয়া। একে ‘হেট ট্রেন’ বা ঘৃণার প্রবাহ হিসেবে উল্লেখ করেন। তার মতে, অনেকেই অন্যকে ছোট করে নিজে স্বস্তি খোঁজেন—যা সমাজের জন্য উদ্বেগজনক।

এছাড়া নারীদের প্রায়ই তাদের চেহারা, গায়ের রং, সাফল্যের কারণে অনলাইনে কটাক্ষের শিকার হতে হয় তারও প্রতিবাদ জানান হানিয়া। জনপ্রিয়তা অর্জনের পর প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের অভিযোগ তোলার প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেন এ অভিনেত্রী।

অনুসারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে হানিয়া বলেন, আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে?

সবশেষে এ অভিনেত্রী সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষকে তার নিজের মতো থাকতে দিন।

হানিয়ার এ সাহসী বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার পোস্টে তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বরা সমর্থন জানাতে শুরু করেছেন। নেটিজেনদের অনেকেই হানিয়ার এ সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। 


বিনোদন এর আরও খবর

img

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

প্রকাশিত :  ০৮:১০, ১২ মে ২০২৬

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।