img

বিনামূল্যে বিদুৎসহ একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

প্রকাশিত :  ০৮:৪২, ১০ মে ২০২৬

বিনামূল্যে বিদুৎসহ একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সি জোসেফ বিজয় একাধিক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন। আজ রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আদেশেই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই আদেশে বিদ্যুৎ ফ্রি করা ছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন থালাপতি বিজয়।

এরআগে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর ভাষণে বিজয় বলেন, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং দারিদ্র্য ও কষ্টের অভিজ্ঞতা তার জানা আছে। তিনি তামিল ভাষার পরিচিত একটি বাক্য দিয়ে বক্তব্য শুরু করেন, যার অর্থ ‘যারা আমার হৃদয়ে বাস করেন’।

গণমাধ্যমকে বিজয় জানান, তার সরকার শিক্ষা, স্বাস্থ্য ও পানিসহ মৌলিক খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। জীবনে অনেক অপমান ও কষ্ট সহ্য করেছি। আমি আপনাদের পরিবারেরই একজন।

রাজ্যের আর্থিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নতুন মুখ্যমন্ত্রী। তার দাবি, আগের সরকার প্রায় ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা রেখে গেছে। তবে জনগণের অর্থ অপচয় বা দুর্নীতি হতে দেওয়া হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।


img

যদি ভালো না লাগে তাহলে গুলি করব, ঠিক আছে?’

প্রকাশিত :  ১৫:৪১, ১৭ জুন ২০২৬

ইরানের সঙ্গে ঘোষিত সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি মূলত পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার ভিত্তি তৈরির একটি সমঝোতা। বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি৭ সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার যদি এটি (চুক্তি) ভালো না লাগে, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালাব। তাদের মাথার ওপর বোমা ফেলব। তারা যদি আচরণ ঠিক না করে, তাহলে মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে শুরু করব। ঠিক আছে?’

ঘোষিত সমঝোতার মধ্যে ইরানের জন্য তাৎক্ষণিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও শিল্পোন্নত ও আমন্ত্রিত কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এক বিবৃতিতে জি৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের বিকল্প পথ গড়ে তোলারও চেষ্টা করবেন।

বিবৃতিতে বলা হয়ছে, ইউক্রেনের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন অব্যাহত রাখা হবে। এর মধ্যে দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত। একইসঙ্গে নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

বুধবার সম্মেলনের তৃতীয় দিনের মূল আনুষ্ঠানিকতা শেষে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা শুরু হয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই আলোচনায় খনিজ সরবরাহের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে

বিনোদন এর আরও খবর