img

বিজেপিতে যোগ দিলে কালই রাহুল গান্ধীকে বিয়ে করবো: কঙ্গনা

প্রকাশিত :  ০৭:৪৬, ০৪ মে ২০২৬

বিজেপিতে যোগ দিলে কালই রাহুল গান্ধীকে বিয়ে করবো: কঙ্গনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। রাজনীতিতে যোগ দেওয়ার আগেও এ অভিনেত্রী তার সাহসী মন্তব্যের জন্য প্রায়শই সবার দৃষ্টি আকর্ষণ করতেন। 

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’। 

এদিকে বলিউড লাইফের শেয়ার করা এই ভাইরাল পোস্টটি রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু সমর্থক এই মন্তব্যকে বিদ্রূপ বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। অন্যরা এটিকে গুরুতর বিষয় থেকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা বলে অভিযুক্ত করেছেন। 

তবে, কঙ্গনা রানাওয়াত আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি দিয়েছেন, তার কোনো যাচাইকৃত প্রমাণ নেই।

প্রতিবেদন থেকে জানা যায়, দাবিটি বিভ্রান্তিকর, মনগড়া অথবা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যঙ্গাত্মক মন্তব্যের ওপর ভিত্তি করে করা হতে পারে।

img

রাম চরণের ‘পেদ্দি’ আসছে ৪ জুন

প্রকাশিত :  ০৯:৪৪, ০৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৪, ০৩ মে ২০২৬

ভারতের দক্ষিণী মেগাস্টার রাম চরণ তার পরবর্তী প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের জানান, তার নতুন সিনেমা ‘পেদ্দি’ আগামী ৪ জুন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

বুচি বাবু সানার রচনা ও পরিচালনায় ‘পেদ্দি’ মূলত একটি স্পোর্টস ড্রামা, যার পটভূমি তৈরি হয়েছে গ্রাম বাংলার আবহকে কেন্দ্র করে। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে খেলাধুলার পাশাপাশি অ্যাকশন এবং আবেগঘন গল্পের এক দারুণ সংমিশ্রণ দেখা যাবে।

এই চরিত্রের জন্য রাম চরণ নিজের শারীরিক গঠনে আমূল পরিবর্তন এনেছেন। তাকে এখানে লম্বা চুল, ঘন দাড়ি এবং মাসকুলার লুকে দেখা যাবে, যা গ্রামীণ এই চরিত্রের সঙ্গে মানানসই।

সিনেমাটিতে রাম চরণের পাশাপাশি একঝাঁক তারকাকে দেখা যাবে।এর মধ্যে রয়েছে জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান।

বৃদ্ধিম সিনেমাস-এর ব্যানারে ভেঙ্কট সতীশ কিলারু এটি প্রযোজনা করছেন।

আগামী ৪ জুন মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে রাম চরণের নতুন অবতার এবং এ আর রহমানের মিউজিকের কারণে। 

সূত্র: নর্থইস্ট হেরাল্ড