“৫৩ বছরেও স্বীকৃতি পায়নি স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ”
ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে গত ২১ নভেম্বর জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে জকিগঞ্জ মুক্ত অঞ্চল দিবস ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদত হোসেন চৌধুরী। সার্বিকভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক, ব্যারিস্টার লুৎফুর রহমান, সলিসিটার মোহাম্মদ ইয়াওর উদ্দিন, জয়নাল আবদীন।
বক্তারা বলেন, "বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক গৌরবময় এই দিন স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের স্বীকৃতি
মিলেনি। জনগণের দীর্ঘদিনের দাবি জকিগঞ্জকে মুক্তাঞ্চল ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।"
জানা যায়, ১৯৭১ সালের ২০ নভেম্বর, ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে এক সাহসী অভিযান শুরু করেন। যুদ্ধের প্রথম দিন থেকেই মুক্তিযোদ্ধারা ৩টি দলের সমন্বয়ে জকিগঞ্জে এক ঝাঁঝালো আক্রমণ শুরু করেন, যার ফলস্বরূপ ২১ নভেম্বর সকালে জকিগঞ্জ মুক্ত হয়ে ওঠে। সেই সময় থেকে ২১ নভেম্বরকে ‘জকিগঞ্জ মুক্ত দিবস’ হিসেবে স্থানীয়ভাবে উদযাপন করা হয়।
এতবছর পরেও, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, "এই অঞ্চলের মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি প্রাপ্তি শুধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নয়, বরং এটি একটি এলাকাকে সম্মানিত করা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধার করা।"
স্বাধীনতার ৫৩ বছর পরেও, দেশের এই প্রথম মুক্তাঞ্চলের গুরুত্ব না দেওয়াই বক্তারা হুতাশা প্রকাশ করেন তাই অবিলম্বে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণা দিয়ে পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানান।- খবর সংবাদ বিজ্ঞপ্তির



















