img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন

প্রকাশিত :  ০৮:৩১, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৫, ৩০ এপ্রিল ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের নতুন কমিটির অভিষেক ও বৈশাখী উৎসব নববর্ষ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে এপ্রিল রবিবার সকালে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে আনন্দ উৎ উৎসবে আয়োজিত অনুষ্ঠানে দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে গানে গানে বৈশাখ উৎসব পালন এবং দ্বিতীয় পর্বে হৃদয়ে বাংলাদেশ কার্যকরী পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, উপদেষ্টা আকতার হোসেন, নবনির্বাচিত উপদেষ্টা আব্দুল মুহিত, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা আব্দুর রহমান, উপদেষ্টা শামীম আহমেদ।

প্রথম পর্বে ছন্দে আনন্দে আমাদের বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত দিয়ে শুরু হয়।এতে অংশ গ্রহণ করেন। দলীয় সংগীত পর্ব সঞ্চালনা করেন তাসনিন জারা, মাহমুদুল হাসান ও সৈয়দ ফয়েজ। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং পরপর চারটি গান পরিবেশন করে দলীয় সংগীত পর্ব শেষ হয়।

দ্বিতীয় পর্বে ছিল কার্যকরী কমিটি ২০২৬-২০২৯ইং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহণ। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। নতুন কমিটির সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি পল্লব সরকার,সহ-সভাপতি মোশাররফ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, যুগ্ম সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী বেলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান,অর্থ সম্পাদক ফাহমিনা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক শারমিন তানিয়া, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক মার্গারেট মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক রুপচান মিয়া,সদস্য মেহেদী কাবুল। নবনির্বাচিত কমিটির সদস্যদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা আব্দুর রহিম বাদশা।

শপথ গ্রহণ শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া,সৈয়দ ফয়েজ,সঞ্চিতা ঠাকুর, তাসনিন জারা, শেখ শফিক, মইন রাজা, বিনিতা জয়।

সবশেষে উপস্থিত সবাইকে রাঁধুনি শারমিন তানিয়া ও ফাহমিনা পারভীনের মজাদার রান্না করা খাবার পান্তা ইলিশ, বেগুন ভাজা, আলু ভর্তা ও ডাল খাওয়ানোর মাধ্যমে আপ্যায়ন করা হয়।

মনোমুগ্ধকর নববর্ষ বরণ ও অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে।সবাই গানের তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর