img

আবুধাবিতে ৬০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি চালক

প্রকাশিত :  ০৭:২৫, ০৪ অক্টোবর ২০২৫

আবুধাবিতে ৬০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি চালক

আবুধাবির জনপ্রিয় \'বিগ টিকিট\' লটারির গ্র্যান্ড প্রাইজ ২০ মিলিয়ন দিরহাম যা (বাংলাদেশি টাকায় ৬০ কোটিরও বেশি) জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি চালক।

সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য বদলের খোঁজে আসা লাখো প্রবাসীর মধ্যে এবার যেনো জ্যাকপট জিতলেন ৪৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হারুন সরদার নূর নবী সরদার।

শারজাহতে প্রাইভেট ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করা হারুন সরদার শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৯-এর মেগা ড্রতে এই বিশাল অংকের অর্থ জেতেন। তার বিজয়ী টিকিট নম্বরটি ছিল ০৩৫৩৫০। বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান ৬০ কোটি টাকারও বেশি।

খবরটি শোনার পর হারুন সরদার লটারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় কেবল বলতে পারছিলেন: \"ওকে, ওকে। আমি বাংলাদেশ থেকে শারজাহতে থাকি। আমি একজন প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। ধন্যবাদ।\" তার সরল অভিব্যক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এছাড়াও এই বিগ টিকিট সিরিজে আরও এক বাংলাদেশি নজরুল ইসলাম ৮৫ হাজার দিরহাম জিতেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রতি মাসে বন্ধুদের সাথে মিলে এই টিকিট কিনতেন। এবারও তিনি ১০ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন, তাই জেতা অর্থ তিনি সবার সঙ্গে ভাগ করে নেবেন।

কমিউনিটি এর আরও খবর

img

ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ আলী হুসাইন

প্রকাশিত :  ১৭:১৮, ২০ এপ্রিল ২০২৬

​ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার: ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের ১০০ বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ বাংলাদেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কনভেয়ান্সিং বিশেষজ্ঞ লিগ্যাল এক্সিকিউটিভ (CILEX) মোহাম্মদ আলী হুসাইন। সম্প্রতি তাঁর সহকর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তে তিনি এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন।

​মোহাম্মদ আলী হুসাইনের এই নিয়োগ একটি ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ গ্রামে জন্মগ্রহণকারী জনাব হুসাইন তাঁর সততা, নিষ্ঠা এবং পেশাগত উৎকর্ষতার জন্য আইন অঙ্গনে দীর্ঘকাল ধরে প্রশংসিত। ওল্ডহ্যামের আইনি ইতিহাসে তাঁর এই অবস্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশাল গর্বের বিষয়।

​বর্তমানে পরিবারসহ ওল্ডহ্যামের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলী হুসাইন দীর্ঘ সময় ধরে আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর সহকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

​অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ আলী হুসাইন বলেন, এই দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমি পেশাগত মান উন্নয়ন এবং আমাদের কমিউনিটির প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।

​এই ঐতিহাসিক অর্জন আগামী প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে যেকোনো শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব।

কমিউনিটি এর আরও খবর