শিশু যৌন নির্যাতন

img

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে ধরে নিয়ে গেছে এফবিআই

প্রকাশিত :  ০৬:৪২, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪৮, ০৬ মার্চ ২০২৬

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে ধরে নিয়ে গেছে এফবিআই

আন্তর্জাতিক শিশু যৌন শোষণ ও পাচার চক্র পরিচালনার অভিযোগে পলাতক বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিন (২৮)কে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানান। ২০২২ সাল থেকে বিভিন্ন অভিযোগে জোবাইদুলকে খোঁজা হচ্ছিল।

 এফবিআই জানায়, ২০২২ সাল থেকে জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে মার্কিন গোয়েন্দারা তৎপরতা শুরু করে। এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আত্মগোপনে থাকা জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাকে যুক্তরাষ্ট্রের স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কা অঙ্গরাজ্যের একটি গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করে। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন। এরপর বিভিন্ন কৌশলে তাদের ওপর চাপ সৃষ্টি করে যৌনভাবে স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন।

তদন্তে আরো বলা হয়েছে, এই অপরাধ কেবল আলাস্কায় সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিদেশের বিভিন্ন দেশে তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল।

মামলার নথি অনুযায়ী, জোবাইদুল আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক নেটওয়ার্ক পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে।

এফবিআইয়ের অ্যাঙ্করেজ ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ অ্যান্টনি জাং বলেন, এই চক্রের মাধ্যমে শত শত শিশুকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদেরকে ছবি পাঠাতে বাধ্য করা হতো এবং অস্বীকার করলে সেই ছবি প্রকাশ করার হুমকি দেওয়া হতো।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এস. লেইন টাকার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শিশুদের যৌনভাবে শোষণ করা অত্যন্ত ভয়াবহ অপরাধ। এতে শিশুদের শৈশব ধ্বংস হয়ে যায় এবং তাদের পরিবারসহ পুরো জীবন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কীভাবে অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়, এই ঘটনা তার একটি উদাহরণ।

জোবাইদুল আমিন মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। পরে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।


 

কমিউনিটি এর আরও খবর

img

দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:২০, ২৮ এপ্রিল ২০২৬

গত ২৬ এপ্রিল রবিবার বেলা ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্ট সেন্টারে দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ-২০২৬ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ডে বসবাসরত দয়ামীর ইউনিয়নের বিভিন্ন শহরে থাকা ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের আন্তরিক অংশগ্রহনে খেলাটি আনন্দময় ও প্রতিযোগিতামূলক হয়ে উঠে।

খেলায় ১৬টি দল অংশগ্রহন করে, সেখান থেকে চমৎকার খেলা উপহার দিয়ে ইংল‍্যান্ডের ব্রিস্টল শহর থেকে আসা বাবরু ও টুটুল জুটি চ‍্যাম্পিয়ন হয়ে ট্রফি  ও পুরষ্কার লাভ করে এবং রানার্সাপ হয়। লন্ডনের জামাল খান ও আলী জুটিও ট্রফি  ও দ্বিতীয় পুরষ্কার লাভ করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি  জয়ী হয়ে তারাও ট্রফি  ও পুরষ্কার লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খেলা ব‍্যবস্থাপনা কমিটির  অন‍্যতম সদস্য  জনাব  আব্দুল মুহিব (বিধু মিয়া) কমিটির অন‍্যতম সদস‍্য,

যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত বক্তব্য দিয়ে শুরু করে, কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ এর পরিচালনায় ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাবেক সভাপতি জনাব কবির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি জনাব রশীদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম, আলমাছ খান আজাদ, বক্তব্য রাখেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম, জিলু মিয়া, খেলা কমিটির অন‍্যতম সদস‍্য যথাক্রমে বদরুল হোসাইন চৌধুরী জুনা ও সাইফুর রহমান। আরো বক্তব্য রাখেন আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ প্রমূখ।

খেলা পরিচালনা করেন জনাব আব্দুল বাছির ও জনাব  মইনুল ইসলাম। খেলা ব‍্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় শাহিদুর রহমান. নিজাম উদ্দিন, মুজিবুর রহমান আসকির, সিরাজ ইসলাম (রউফ মিয়া Birmingham,Bristol ও Bradford থেকে আসা Babru,Tutul, Lotif, Rubel ও Jubayer-কে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে।

কমিউনিটি এর আরও খবর