img

ছবি তুলছিল পাইলট, মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

প্রকাশিত :  ১৫:৪৩, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৭, ২২ এপ্রিল ২০২৬

ছবি তুলছিল পাইলট, মাঝ আকাশে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান ২০২১ সালে মাঝ আকাশে সংঘর্ষে জড়ায়। পরে জানা যায়, কোনো কারিগরি ত্রুটি নয়; পাইলটরা ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটান। এ তথ্য প্রকাশ করেছে দেশটির নিরীক্ষা ও পরিদর্শন বোর্ড বোর্ড অব অডিট অ্যান্ড ইন্সপেকশন

আজ বুধবার (২২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, দায়েগু শহরের ওপর দিয়ে উড্ডয়ন মিশন চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। দুই পাইলটই অক্ষত অবস্থায় বেঁচে গেলেও দুটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। মেরামত বাবদ সামরিক বাহিনীর খরচ হয়েছে ৮৮ কোটি ওয়ান (প্রায় ৫৯ লাখ ৬০ হাজার ডলার)।

ঘটনার সঙ্গে জড়িত এক পাইলট পরে সামরিক বাহিনী ছেড়ে দেন। তাকে ৮৮ মিলিয়ন ওয়ান জরিমানা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট তার ইউনিটের সঙ্গে শেষ ফ্লাইট স্মরণীয় করে রাখতে ছবি তুলতে চেয়েছিলেন বলেই এই ঘটনা ঘটে। অডিট বোর্ড আরও জানায়, গুরুত্বপূর্ণ ফ্লাইটে ছবি তোলা তখন পাইলটদের মধ্যে ‘ব্যাপকভাবে প্রচলিত একটি অভ্যাস’ ছিল। ফ্লাইটের আগে ব্রিফিংয়েই ওই পাইলট তার ছবি তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তিনি উইংম্যান বিমান চালাচ্ছিলেন। ফেরার সময় নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তোলা শুরু করেন। লিড পাইলট এটি দেখে তার বিমানে থাকা অন্য পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও ধারণ করতে বলেন।

এরপর উইংম্যান পাইলট হঠাৎ বিমানটি ওপরে তুলে উল্টে দেন, যাতে ভালোভাবে ছবি ও ভিডিও তোলা যায়। এই ম্যানুভারের ফলে দুটি বিমান খুব কাছাকাছি চলে আসে।

সংঘর্ষ এড়াতে লিড বিমান দ্রুত নিচে নামার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত দুটি এফ-১৫কে বিমানের সংঘর্ষ হয়। লিড বিমানের বাম ডানা এবং উইংম্যান বিমানের লেজের স্টেবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে পেশাদারত্ব ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

প্রকাশিত :  ১৮:০১, ২২ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া ‘সম্ভব’। নিউইয়র্ক পোস্টের বরাতের এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদপত্রটি বলেছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট এ বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় তিনি বলেন, ‘এটা সম্ভব!’

এদিকে বুধবার সন্ধ্যায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু এর আগেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। মূলত যুদ্ধ অবসানের জন্য ইরানকে ‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ দেওয়ার সুযোগ দিতেই এই মেয়াদ বাড়ানো হয়েছে তিনি জানান।

তবে এর আগে দুই সপ্তাহের একটি নির্দিষ্ট সময়সীমা থাকলেও এবারের ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প কোনো নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ করেননি।

এদিকে শান্তি আলোচনায় এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে, যেমন—ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কি না, তাদের মজুদ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কী হবে, আর দেশটির ওপর কোন কোন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

শেষ পর্যন্ত চুক্তি হবে কি না, তা নির্ভর করছে দুই পক্ষ কতটা ছাড় দিতে রাজি তার ওপর।

আন্তর্জাতিক এর আরও খবর