img

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়: ট্রাম্প

প্রকাশিত :  ০৬:২৬, ১৯ এপ্রিল ২০২৬

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি।

আজ রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দেন ট্রাম্প। যেখানে গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের গাজা, লেবাননে অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে এ দখলদাররা।

এ কারণে তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলোও। সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

ট্রাম্প লিখেছেন, \"মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।\"

এই পোস্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

img

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

প্রকাশিত :  ০৯:৪৩, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫০, ১৯ এপ্রিল ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতুন ও তিক্ত পরাজয়’ উপহার দিতে তাঁর দেশের নৌবাহিনী প্রস্তুত। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এ বার্তা প্রচার করা হয়

ইরানের আর্মি ডে উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনীকে ‘কুফর ও ঔদ্ধত্যের অগ্রভাগে থাকা দুই সেনাবাহিনী’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন-তাদের বিরুদ্ধে ইরানের লড়াই থামবে না।

টেলিগ্রামে দেওয়া বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী শত্রুদের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। তার ভাষায়, ইরানের ড্রোন ‘মার্কিন ও জায়নিস্ট অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানে’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সাহসী নৌবাহিনীও প্রস্তুত রয়েছে শত্রুদের ‘নতুন পরাজয়ের তিক্ত স্বাদ’ দেওয়ার জন্য।

বার্তায় মোজতবা খামেনি চলমান যুদ্ধকে ইরানের বিপ্লবের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে দুটি ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ পেরিয়ে আজকের সংঘাত-সবই একই সংগ্রামের ধারাবাহিকতা। বিপ্লবের পর থেকে ইরানি সেনাবাহিনী সবসময় তার ‘ন্যায্য অবস্থানে’ দাঁড়িয়ে দেশ রক্ষা করেছে।

সেনাবাহিনীকে তিনি ‘প্রকৃত অর্থে ইরানের সন্তান’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এই বাহিনী জনগণের হৃদয় থেকেই উঠে এসেছে। তার মতে, সেনাবাহিনী ও জনগণের এই অটুট সম্পর্কই ইরানের শক্তির মূল ভিত্তি।

মোজতবা খামেনি তার পূর্বসূরি ও নিহত পিতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ইসলামি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকিয়ে রাখা ও এর সক্ষমতা বাড়াতে তার পিতা সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তিনি মূলত লিখিত বার্তার মাধ্যমেই বক্তব্য দিয়ে আসছেন।