img

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

প্রকাশিত :  ০৫:৪৭, ০৭ মে ২০২৬

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষের দিকে এগোচ্ছে  বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রয়টার্স এ খবর জানিয়েছে।

দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’

রয়টার্সের বরাতে আরও জানা গেছে, আমি মনে করি বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে। খুব দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর

img

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

প্রকাশিত :  ১৩:২৫, ০৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন । তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আজ বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এরফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়। 

এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প কথা বলেন। কিন্তু তারা দুজনে ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

সৌদি আরবের একটি সূত্র এনবিসিকে বলেছেন, পাকিস্তান বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি এতেই সমর্থন দিচ্ছে। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়।

হোয়াইট হাউজ দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। কিন্তু ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানায়নি। অভিযান শুরুর পর মূলত তারা সমন্বয় শুরু করেছে। তবে মার্কিনিদের এমন কাজে তারা ক্ষুব্ধ হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। মার্কিনি ও ইসরায়েলিদের এ হামলার আগে হরমুজ সবার জন্য উন্মুক্তই ছিল।

সূত্র: এনবিসি