img

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৯:২২, ০৪ মে ২০২৬

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

বিশ্বের ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, এসব দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না।

এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ওই ৩৯ দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক।

এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে দেশটির স্বাস্থ্যখাতে। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়, ফলে চিকিৎসাসেবায় সংকটের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও অনেক চিকিৎসক বৈধতা-সংক্রান্ত জটিলতায় পড়েন। এ পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে চিঠি দিয়ে নীতি পরিবর্তনের আহ্বান জানায় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে।

তবে বিশেষজ্ঞদের মতে, নতুন এই সুবিধা আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

img

ভারতের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের হালচাল

প্রকাশিত :  ০৯:৩৪, ০৪ মে ২০২৬

ভারতের বিভিন্ন রাজ্যে গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তারকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিশেষ করে পশ্চিমবঙ্গতামিলনাড়ুতে জনপ্রিয় তারকারা সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন।

\r\n

তবে সর্বশেষ ভোটগণনায় দেখা যাচ্ছে, সব তারকার ভাগ্য সমানভাবে সহায় হয়নি।

পশ্চিমবঙ্গে একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। উত্তর ২৪ পরগনার বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। একইভাবে ব্যারাকপুর আসনে তৃণমূল প্রার্থী ও নির্মাতা রাজ চক্রবর্তী-ও পিছিয়ে পড়েছেন বিজেপির কৌস্তভ বাগচীর কাছে, যদিও তিনি ২০২১ সালে এই আসনে জয়ী হয়েছিলেন।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে দুই অভিনেত্রীর লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। তিনি তৃণমূলের বর্তমান বিধায়ক লাভলি মৈত্র-কে পেছনে ফেলে লিড ধরে রেখেছেন। কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে-ও পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়ের কাছে।

তবে সোহম চক্রবর্তী অনেকটাই নির্ভার। করিমপুরের আসন থেকে পঞ্চম রাউন্ড শেষে ১৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী প্রভাস মজুমদার।

রাজারহাট-গোপালপুরে লোকসংগীতশিল্পী অদিতি মুন্সী বর্তমানে পিছিয়ে রয়েছেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে। অন্যদিকে হাওড়ার শিবপুরে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে, যেখানে বিজেপির অভিনেতা রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে।

শ্যামপুর কেন্দ্রে বিজেপির অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের বর্তমান বিধায়কের কাছে। একইভাবে টালিগঞ্জে বিজেপির পাপিয়া অধিকারী পিছিয়ে রয়েছেন তৃণমূলের শক্তিশালী নেতা অরূপ বিশ্বাসের কাছে।

অন্যদিকে তামিলনাড়ুতে চিত্রনাট্য যেন ভিন্ন। দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার নতুন দল তামিলগা ভেট্ট্রি কাঝাগম নিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন।

সর্বশেষ ফলাফলে তিনি যে দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেই এগিয়ে রয়েছেন। তার দলও ২৩৪ আসনের মধ্যে শতাধিক আসনে লিড নিয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে, যা তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

এদিকে আসামেও তারকা প্রার্থীদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন পৃথ্বীরাজ রাভা, যিনি তেজপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তা সবসময় ভোটে রূপ নেয় না—এবারের বিধানসভা নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ তারকা প্রার্থী চাপে রয়েছেন, সেখানে তামিলনাড়ুতে তারকা শক্তি উল্টো রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলে এই প্রবণতা কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।


আন্তর্জাতিক এর আরও খবর