কমলগঞ্জ সোসাইটি ইউএসএর নতুন কমিটি: সভাপতি ফরিদ সম্পাদক সাদেক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ কমলগঞ্জ উপজেলার বসবাসরত প্রবাসীদের সংগঠন কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি এম রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরী নির্বাচিত হয়েছেন।
গত ১০ মে ২০২৬ ইং রোজ রবিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এক বাৎসরিক সাধারন সভা আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটি ২০২৬-২০২৮ সনের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করে সবার সামনে উপস্থিত করেন এবং এতে কারো আপত্তি না থাকায় সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাবু নবেন্দ্র দত্ত নতুন কমিটিকে শপথ পাঠ করান।
নতুন কার্যকরী কমিটির সদস্যরা হলেন:
১. সভাপতি : এম রহমান ফরিদ, ২. সহ-সভাপতি : তুহিন খান, ৩. সাধারন সম্পাদক : সাদেক সরওয়ার চৌধুরী,
৪. সহ-সাধারন সম্পাদক : এমদাদুর রহমান বুলবুল, ৫. কোষাধ্যক্ষ : রিটন সরকার, ৬. সাংগঠনিক সম্পাদক: সৈয়দ হাসান তপু,
৭. সহ- সাংগঠনিক সম্পাদক : তানবির চৌধুরী সায়মন, ৮. দপ্তর সম্পাদক : কাজী মুমিনুর রশীদ, ৯. প্রচার সম্পাদক :বেলাল আহমদ, ১০. মহিলা বিষয়ক সম্পাদক: ফাতেমা তুজ জুহরা হাসান মুমু, ১১. ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক : সুরজিত কিশোর দাস চৌধুরী,
কার্যকরী সদস্যবৃন্দের নাম:
১২. মাহবুব আলম (রহিমপুর ইউনিয়ন), ১৩. মাহবুবুর রহমান (পতনউষার ইউনিয়ন), ১৪. মিটু মিয়া, (মুন্সিবাজার ইউনিয়ন), ১৫ সৈয়দ আলমগীর হোসেন (সমসেরনগর ইউনিয়ন), ১৬. সৈয়দ তাইফুর কমলগঞ্জ সদর ইউনিয়ন), ১৭. রুমন চৌধুরী (কমলগঞ্জ পৌরসভা), ১৮. মহসিন আহমদ (আলীনগর ইউনিয়ন), ১৯. ইন্দজিত সিংহ (আদমপুর ইউনিয়ন), ২০. সত্যজিত সিংহ (মাদবপুর ইউনিয়ন), ২২. শাহিদা রহমান (ইসলামপুর ইউনিয়ন)।
পরিশেষে সভায় পূর্ববর্তী কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগের কমিটির লেনদেন এর হিসাব গ্রহণ করে নতুন কমিটিকে শুভেচছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



















