img

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

প্রকাশিত :  ০৬:১০, ১৬ জুন ২০২৬

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

ইরান ও নিউজিল্যান্ড বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রোমাঞ্চকর এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে । দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ইরান।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন এলিজা জাস্ট।

গোল হজমের পর পাল্টা আক্রমণে নামে ইরান। ২৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের। তবে ৩২ মিনিটে সেই হতাশা কাটিয়ে সমতায় ফেরে দলটি। বক্সের ভেতর জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজাইয়ান।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এলিজা জাস্ট। দ্রুতগতির আক্রমণ থেকে ক্রিস উডের সহায়তায় বল জালে পাঠিয়ে নিউজিল্যান্ডকে আবারও লিড এনে দেন তিনি।

তবে হার মানতে রাজি ছিল না ইরান। ৬৪ মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেবি দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। প্রথম গোল করার পর দ্বিতীয় গোলেও অবদান রেখে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রেজাইয়ান।

শেষ সময় দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় দারুণ উপভোগ্য এই লড়াই।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান ও নিউজিল্যান্ড।


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

প্রকাশিত :  ১৯:২৯, ১৫ জুন ২০২৬

স্পেনের দর্শক-সমর্থকরা জার্মানির মতোই হয়তো গোলোৎসব দেখতে আটালান্টায় হাজির হয়েছিলেন। কিংবা বোকাবাক্সে চোখ রেখেছিলেন স্বশরীরে আটলান্টা স্টেডিয়ামে উপস্থিত হতে না পারা দর্শকরা।

কেননা এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অভিষিক্ত কেপ ভার্দেকে।

সঙ্গে বিশ্বমঞ্চে অনভিজ্ঞ কেপ ভার্দের ফিফা র‌্যাংকিং ৬৭তম। বিপরীতে ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেনের বর্তমান পজিশন ২। ইতিহাস, শক্তি-সামর্থ বিবেচনায় তাই অসম লড়াই হওয়ার কথা ছিল।

তবে মাঠের খেলায় তার দেখা মিলল কই।

পরিসংখ্যানে অবশ্য অসম লড়াইয়েরই ইঙ্গিত দিবে। তবে ২৭ শট নেওয়ার পরেও ‘সোনার হরিণের’ দেখা পায়নি স্পেন। ডিফেন্ডিং ইউরো জয়ীদের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।

কমপক্ষে ৭টি সেভ দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বাস পার্কিং কৌশলও দারুণ কাজে দিয়েছে কেপ ভার্দের। বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে তারা। কোনো বল নিজেদের জালে জড়াতে দেয়নি কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ে তাই মাঠ ছাড়তে বাধ্য হয় স্পেন।

শুরু থেকেই বল পজিশন ধরে রেখে খেলা স্পেন ৩৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পায়। পেদ্রির শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে কুকুরেলা অফসাইড হওয়ায় কর্নার বাতিল হয়।

অবশ্য ৩৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিল স্পেন। তবে ফেরান তোরেসকে হতাশ করে ক্রসবার। ফিরতি সুযোগ পেয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। নিখুঁত এক হেডও নিয়েছিলেন তিনি, তবে দারুণ এক ক্ষিপ্রতায় ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ভজিনহা। ৪৫ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ দেন কেপ ভার্দের গোলরক্ষক।

বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন তোরেস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন ভজিনহা। যোগ করা সময়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার পেয়েছিল স্পেন। পেদ্রির নেওয়া কর্নারে দারুণ এক হেড নিয়েছিলেন আমেরিক লাপোর্তে। তবে জালে জড়ানোর আগেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলে গতিপথ বদলে দেন ভাজিনহা। তাতে ২০১০ বিশ্বকাপজয়ীদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধ শেষ করে।

৫৬ মিনিটে ফাবিয়ান রুইজ সুবর্ণ সুযোগ পেয়েও ঠিক মতো  হেড নিতে না পারায় ভোজিনিয়ার হাতে চলে যায় বল। ৭৩ মিনিটে স্পেনের আরেকটি আক্রমণও নসাৎ করেন তিনি। গোল পেতে তাই দলের ‘সেরা অস্ত্র’ লামিনে ইয়ামালকে নামান কোচ লুইস দে লা ফয়েন্তে। সঙ্গে আরও কয়েকটি পরিবর্তন করেও কোনো লাভ হয়নি স্পেনের। 

স্পেনের কপালটাই আজ খারাপ ছিল। ৮৭ মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন ওয়ারজাবাল। কারণ প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শরীরে না লাগলে বলটি জালেই জড়ানোর কথা ছিল। উল্টো ৯০ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে হেডে পাওয়ার না থাকায় বলটি ধরতে অসুবিধা হয়নি স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের। তাতে বিশ্বকাপে অবিশ্বাস্য এক অভিষেকই হলো কেপ ভার্দের।