আজ (৩০জুন) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
আজ মঙ্গলবার (৩০ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৪ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।শেয়ার বাজার বিশ্লেষণ
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৫ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি ৫ কোটি টাকার শেয়ার এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৪ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।



















