img

শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন সেরেমনি

প্রকাশিত :  ০৯:১৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন সেরেমনি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় চার সপ্তাহব্যাপী দারুল কিরাত কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল কিরাতের প্রধানকারী হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মসজিদের ট্রাস্টি আলহাজ সৈয়দ নজরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, শাহজালাল মসজিদের সেক্রেটারি আলহাজ মালিক সওদাগর, জয়েন্ট সেক্রেটারি শেখ জাফর আহমদ, ট্রেজারার কামরু মিয়া, হাফিয আবদুল হামিদ শাহান, আলহাজ আবদুল হান্নান, ফারুক আহমদ, সৈয়দ খায়রুল ইসলাম, মাওলানা ফেরদৌস চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদতগুলোর একটি। হাদিস শরিফে নিজে কুরআন শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

সহিহ ও শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শেখানোর ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অবদানের কথা উল্লেখ করেন বক্তারা।

ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে নিয়মিতভাবে দারুল কিরাত কোর্স আয়োজনের জন্য মসজিদ কর্তৃপক্ষ, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানচেস্টার কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

১৪ শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন

এ বছর ছয় বছরব্যাপী দারুল কিরাত কোর্স সম্পন্ন করে শাহজালাল মসজিদ থেকে ১৪ জন শিক্ষার্থী কারী ও কারীয়া হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

এছাড়া চার সপ্তাহব্যাপী বিশেষ কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে ম্যানচেস্টার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের তত্ত্বাবধান ও পাঠদানে দায়িত্ব পালন করেন নবীন ও প্রবীণসহ মোট ২৭ জন শিক্ষক ও শিক্ষিকা।

সার্টিফিকেট, মেডেল ও ট্রফি বিতরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আলহাজ মনসুর খান, আলহাজ আবু তাহের, মুস্তাফিজুর রহমান লস্কর, ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, সৈয়দ সাদেক আহমদ, সাব্বির চৌধুরী, রজিন খায়রুল, জবুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল শিক্ষার্থীদের হাতে অতিথিরা সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, পবিত্র কুরআনের শিক্ষা ও শুদ্ধ তিলাওয়াতের প্রসারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের তত্ত্বাবধানে শাহজালাল মসজিদ ম্যানচেস্টার ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

কমিউনিটি এর আরও খবর

img

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

প্রকাশিত :  ০৭:৫১, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েতের আইন মেনে চলা এবং দেশটির সরকারের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মিসাইল বা ড্রোন হামলা-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো।”

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।”

জরুরি প্রয়োজনে কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া [email protected] ই-মেইলেও যোগাযোগ করা যাবে।


কমিউনিটি এর আরও খবর