img

থানার কাছে যুবককে গুলি করে হত্যা, টহল পুলিশের ধাওয়া

প্রকাশিত :  ০৭:০১, ১২ সেপ্টেম্বর ২০২৬

থানার কাছে যুবককে গুলি করে হত্যা, টহল পুলিশের ধাওয়া

খুলনা নগরীর দৌলতপুর থানার অদূরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে হামলা চালানোর পর দ্রুত পালিয়ে যায় তারা। পুলিশ ধাওয়া করেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি।

দিনদুপুরে জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই থেকে ৩০০ মিটারের মতো।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে খুনিরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত :  ১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে মোট ২০ হাজার ৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছেন।


জাতীয় এর আরও খবর