img

মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দিপকে কোথায় জানতে চায় সিজেপি

প্রকাশিত :  ০৫:৫২, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৮, ১৭ অক্টোবর ২০২৬

মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দিপকে কোথায় জানতে চায় সিজেপি

লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর এএনআইয়ের।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

এদিকে সিজেপির দাবি, দিপকেকে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দিপকের অনুপস্থিতিতে সিজেপির নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে শিন্ডে বলেন, ‘দিপকেকে আটক করার আট ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। কিন্তু তিনি কোথায় আছেন, তা এখনো আমরা জানি না। তাঁকে আইনজীবী কিংবা আমাদের দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও আমরা জানতে পারিনি।’

গতকাল শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই পুলিশ বাসা থেকে আটক করেছে অভিজিৎ দিপকেকে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় আটক করা হলো সিজেপি নেতাকে। একই দিন পুলিশ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেতা নেহা বোরাকেও আটক করেছে। তাঁকে যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে। এর আগে ১০ অক্টোবর তাঁকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পতাকা ওড়ানো কর্মসূচি থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে নেহা বোরাকে। গতকাল নয়াদিল্লিতে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পতাকা ওড়ানো কর্মসূচি থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে নেহা বোরাকে। গতকাল নয়াদিল্লিতেছবি: এএফপি

সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

সিজেপি নেতা অভিজিৎ দিপকে নয়াদিল্লি ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। গতকাল বিকেলে তাঁদের কর্মসূচি আয়োজন করার কথা ছিল। তবে দিনের শুরুর দিকে সেন্ট্রাল পার্কে তেরঙ্গা মার্চের মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ সিজেপি নেতা অভিজিৎ দীপকের বাড়িতে নোটিশ পাঠায়। সেই নোটিশে তাঁকে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতে নিষেধ করা হয়।

করোলবাগের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে তুলে নেওয়া হয়।

একই সময়ে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী কনট প্লেসে জমায়েত হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

আন্তর্জাতিক এর আরও খবর

img

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ২০

প্রকাশিত :  ১৯:৩৫, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৩৯, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গিরিশ পার্ক থানা এলাকার চোরে বাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কলকাতা পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথে পদদলনের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল ও চিকিৎসক দল মোতায়েন করা হয়। দর্শনার্থীদের জন্য মণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘চোরে বাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে তাদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করছি।

’এক প্রত্যক্ষদর্শী জানান, পদদলনের সময় অনেকেই জ্ঞান হারান। তাদের অনেককে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ খুব সরু ছিল। ওই এলাকায় আলোর ব্যবস্থাও ছিল না। আমার মেয়ে ও নাতনি হাসপাতালে ভর্তি।’

আন্তর্জাতিক এর আরও খবর