img

কার্ডিফে অনুষ্ঠিত হলো গ্রেটার সিলেট কমিউনিটির সাউথ ওয়েলস রিজিওনের ইফতার মাহফিল

প্রকাশিত :  ০২:২৪, ০৯ এপ্রিল ২০২৪

কার্ডিফে অনুষ্ঠিত হলো গ্রেটার সিলেট কমিউনিটির সাউথ ওয়েলস রিজিওনের ইফতার মাহফিল

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর উদ্যোগে গত ৭ই এপ্রিল কার্ডিফের জালালিয়া মসজিদে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। 

সংগঠনের ওয়েলস এর কনভেনার মুজিবুর রহমানের  সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। 

দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির। দোয়ার মাধ্যমে গ্রেটার সিলেট কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যের বন্ধনে  কাজ করা সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ  ফারুক আহমেদ, জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, হাফিজ মাওলানা খায়রুল আলম, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ গোলাম কিবরিয়া, আব্দুল ওয়াহিদ বাবুল, ইউসুফ খান জিমি, এম আশরাফ আলম, কাওসার হোসেন, বশর সিকদার, জামাল আহমদ বকুল, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম সিপু, কয়েস আহমদ খান, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, বদরুল হক মনসুর, শামীম চৌধুরী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, কামরুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়ছল মনসুর, আব্দুর রুউফ, শরীফ আহমেদ, জুবায়েদুর রহমান জুবায়ের, আব্দুল মানিক, আব্দুল মোক্তাদির  সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান ও  ট্রেজারার এবি রুনেল, এবং মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া সহ কমিটির নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই সুন্দর আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। — সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

টিলার লেজার সেন্টার ও মাইল এন্ড পার্কে ইস্টার আয়োজনে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে

প্রকাশিত :  ০৭:২৩, ০৯ এপ্রিল ২০২৬

ইস্টার হলিডের শেষ মুহূর্তে এসেও শিশুদের জন্য আনন্দের খোঁজে যারা এখনো দৌড়াচ্ছেন, তাদের জন্য খুশির খবর বয়ে এনেছে বি ওয়েল। টিলার লেজার সেন্টারে সাঁতারের ক্র্যাশ কোর্স ও মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে ইস্টার হলিডে ক্লাবে এখনো কিছু ফাঁকা স্থান রয়েছে।

বি ওয়েলের আয়োজিত এই সাঁতারের ক্র্যাশ কোর্সটি দৈনিক পাঠের মাধ্যমে সাঁতারের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উপযুক্ত, যেখানে বন্ধুবৎসল ও যোগ্য প্রশিক্ষকরা শিশুদের শুরু থেকে শেখাবেন। এই কোর্সটি শিক্ষানবিস ও যারা নিজেদের দক্ষতা বাড়াতে চান, তাদের সবার জন্য উন্মুক্ত।

অন্যদিকে, মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে অবস্থিত ইস্টার হলিডে ক্লাবটি দৈনিক ভিত্তিতে বুক করা যায় এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এই ক্লাবে শিশুরা অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, আর্টস অ্যান্ড ক্র্যাফটস, ফুটবলসহ আরও নানা খেলায় অংশ নিতে পারবে।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই ইস্টার হলিডে ক্লাব ৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার চলবে, তবে ৬ এপ্রিল ব্যাংক হলিডে বন্ধ থাকবে। প্রতিদিন থাকবে বাউন্সি ক্যাসল ও ট্রাম্পোলিনিংয়ের মতো আকর্ষণীয় কার্যক্রম।

টাওয়ার হ্যামলেটসের কোনো স্কুলে পড়ে এমন ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু যারা বিনামূল্যের স্কুল খাবারের আওতায় পড়ে, তাদের জন্য এই ক্লাবে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ আছে, তবে স্থান সীমিত এবং আগে আসলে আগে পাবেন নীতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি https://towerhamletscouncil.gladstonego.cloud/book এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। তাই আর দেরি নয়, ছুটির শেষ মুহূর্তটুকু শিশুদের জন্য স্মরণীয় করে তুলতে এখনই সুযোগটা নিন।


কমিউনিটি এর আরও খবর