img

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত :  ২০:৪৩, ১৪ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ২০:৪৮, ১৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যুক্তরাজ্যের সর্ববৃহৎ এবং প্রাচীনতম বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ১৩ এপ্রিল রবিবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে। 

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন মোঃ আলতাফুর রহমান মুজাহিদ, মোঃ আনসারুল হক এবং মোহাম্মদ মাসহুদ আহমদ।

স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক কাউন্সিলার, সাবেক মেয়র এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি ও মন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন হেলাল উদ্দিন আব্বাস, জালাল উদ্দীন, মনসুর আলী, আহবাব হোসেন, খালেছ উদ্দিন আহমেদ, দেওয়ান গৌস সুলতান, নুরুল হক লালা মিয়া, মুরাদ কোরেশি, ফয়জুর রহমান খান, আনসার আহমেদ উল্লাহ, বিধান গোস্বামী, মতিনুজ্জামান, নজমুল ইসলাম নুরু, শাহনুর খান, সৈয়দ আহমেদ সাদ, আমিনুল হক জিলু, শফিক আহমেদ, আহমেদ ফখর কামাল, এডভোকেট শাহ ফারুক আহমেদ, এডভোকেট এম এ করিম, আবদুল আহাদ চৌধুরী, তারিফ আহমেদ, আমিনা আলী, সৈয়দ নাহাস পাশা, জামাল খান, কাউন্সিলার সাদ চৌধুরী, আব্দুল আজিজ, সারব আলী, আব্দুল হান্নান, সৈয়দ আনাস পাশা, গোলাম কিবরিয়া, নুরুল হক নুর আলী, সুরমান আহমেদ, রবিন পাল, ময়নুল হক, ফারুক আহমেদ, সৈয়দ এনামুল ইসলাম, আবুল কালাম আজাদ, সৈয়দ এহসানুল হক, কাউন্সিলর তারেক খান, সামিরুন চৌধুরী, শামিম উদ্দিন, সায়েম চৌধুরী, মোহাম্মদ আলী মজনু, বাবুল খান, শামীম আহমেদ, কাওসার চৌধুরী, মাহমুদ আলী, আঙ্গুর আলী, রাশীদ আহমেদ, গোলাম জিলানী সহ আরো অনেকে। বক্তাগণ ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিগত ৭১ বছর ধরে প্রবাসীদের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, দূর্যোগ ও সেবামূলক কাজে যুক্তরাজ্য বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন সালাহউদ্দিন শাহীন এবং সংগীত পরিবেশন করেন যুক্তরাজ্যের জনপ্রিয় সংগীতশিল্পী হিমাংশু গোস্বামী ও গৌরী চৌধুরী।

কমিউনিটি এর আরও খবর

img

টিলার লেজার সেন্টার ও মাইল এন্ড পার্কে ইস্টার আয়োজনে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে

প্রকাশিত :  ০৭:২৩, ০৯ এপ্রিল ২০২৬

ইস্টার হলিডের শেষ মুহূর্তে এসেও শিশুদের জন্য আনন্দের খোঁজে যারা এখনো দৌড়াচ্ছেন, তাদের জন্য খুশির খবর বয়ে এনেছে বি ওয়েল। টিলার লেজার সেন্টারে সাঁতারের ক্র্যাশ কোর্স ও মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে ইস্টার হলিডে ক্লাবে এখনো কিছু ফাঁকা স্থান রয়েছে।

বি ওয়েলের আয়োজিত এই সাঁতারের ক্র্যাশ কোর্সটি দৈনিক পাঠের মাধ্যমে সাঁতারের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উপযুক্ত, যেখানে বন্ধুবৎসল ও যোগ্য প্রশিক্ষকরা শিশুদের শুরু থেকে শেখাবেন। এই কোর্সটি শিক্ষানবিস ও যারা নিজেদের দক্ষতা বাড়াতে চান, তাদের সবার জন্য উন্মুক্ত।

অন্যদিকে, মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে অবস্থিত ইস্টার হলিডে ক্লাবটি দৈনিক ভিত্তিতে বুক করা যায় এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এই ক্লাবে শিশুরা অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, আর্টস অ্যান্ড ক্র্যাফটস, ফুটবলসহ আরও নানা খেলায় অংশ নিতে পারবে।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই ইস্টার হলিডে ক্লাব ৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার চলবে, তবে ৬ এপ্রিল ব্যাংক হলিডে বন্ধ থাকবে। প্রতিদিন থাকবে বাউন্সি ক্যাসল ও ট্রাম্পোলিনিংয়ের মতো আকর্ষণীয় কার্যক্রম।

টাওয়ার হ্যামলেটসের কোনো স্কুলে পড়ে এমন ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু যারা বিনামূল্যের স্কুল খাবারের আওতায় পড়ে, তাদের জন্য এই ক্লাবে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ আছে, তবে স্থান সীমিত এবং আগে আসলে আগে পাবেন নীতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি https://towerhamletscouncil.gladstonego.cloud/book এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। তাই আর দেরি নয়, ছুটির শেষ মুহূর্তটুকু শিশুদের জন্য স্মরণীয় করে তুলতে এখনই সুযোগটা নিন।


কমিউনিটি এর আরও খবর