মুহিবুল আজিজ চৌধুরী ইয়েট টাউন কাউন্সিলের মেয়র মনোীত
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের অভিনন্দন
ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর মুহিবুল আজিজ চৌধুরী যুক্তরাজ্যের ব্রিস্টলস্থ ইয়েট টাউন কাউন্সিলের সম্মানিত মেয়র মনোীত হয়েছেন। তার এই অভূতপূর্ব সাফল্যে তাকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ।
কাউন্সিলর আজিজ চৌধুরী যুক্তরাজ্যের ইয়েট টাউন কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলর, পরে ডেপুটি মেয়র, অতঃপর মেয়র নির্বাচিত হলেন। লিবডেম পার্টির এই এক্টিভ মেম্বার এমন এক বাংলাদেশি যিনি শতকরা ৯৯ শতাংশ ইংলিশ বাসিন্দা অধ্যুষিত এলাকা ব্রিস্টলের ইয়েট টাউন টাউন কাউন্সিলে একজন নির্বাচিত মেয়র হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মুহিবুল আজিজ চৌধুরী বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাস্থ ভাদেশ্বর গ্রামের কৃতি সন্তান।



















