img

ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল, ফ্রি কমিউনিটি উৎসব 'ইন দ্যা নেইবারহুড' চলবে বৃহস্পতিবার পর্যন্ত

প্রকাশিত :  ১৮:৪৯, ১১ জুন ২০২৫

ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল, ফ্রি কমিউনিটি উৎসব 'ইন দ্যা নেইবারহুড' চলবে বৃহস্পতিবার পর্যন্ত

টাওয়ার হ্যামলেটস বারার অহংকারবহু এওয়ার্ড বিজয়ী ভিক্টোরিয়া পার্কে সঙ্গীত প্রেমীদের জন্য আয়োজিত \"লিডো ফেস্টিভ্যাল\" এর অংশ হিসাবে শুরু হয়েছে \'ইন দ্য নেবারহুড’ নামের কমিউনিটি উৎসব।

৯ জুন সোমবার থেকে শুরু হওয়া \'ইন দ্য নেবারহুড ফেস্টিভ্যাল\' চলবে  আগামী ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত।  চার দিনব্যাপী এই কমিউনিটি উৎসব সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

কাউন্সিল কর্মকর্তা এবং আয়োজকদের নিয়ে উদ্বোধনী দিনে ফ্যাস্টিভ্যাল পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মোঃ কামরুল হোসেন। তিনি এ সময় মেলা ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সাথে কথা বলেন। পুরো আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কাউন্সিলর মোঃ কামরুল হোসেন।

চার দিনব্যাপী ফ্রি ইভেন্টটি ইতোমধ্যেই সকল বয়সী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী দিনে টাওয়ার হ্যামলেটস বারার আশপাশের অনেক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। প্রথম দিনে শিশুরা ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে অংশ নেন। উপভোগ করেন হাফ মুন—এর লাইভ থিয়েটার শো । মাইন্ডফুলনেস স্টেজ শো বিশেষভাবে শিশুদের অনন্দ দেয়। প্রাপ্তবয়স্করা লাইভ মিউজিক পারফরম্যান্স এবং ডিজে উপভোগ করেন।

টাওয়ার হ্যামলেটসের  ৫০ ঊর্ধ্বদের জন্য জনপ্রিয় টি ড্যান্স ছিল দারুন এক আয়োজন। রয়েছে অসাধারণ স্ট্রিট ফুড এবং পানীয়যা সরবরাহ করছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান।

কমিউনিটিসংস্কৃতি ও সুস্থতাকে একত্রে উদযাপন করতে প্রতিদিন থাকবে লাইভ মিউজিকখেলাধুলা ও ফিটনেস সেশনপারিবারিক থিয়েটার শোআর অফিস শেষে উপভোগ করা যাবে স্ট্রিট ফুডড্রিংকস ও সঙ্গীতানুষ্ঠান।

কাউন্সিলর মোঃ কামরুল হোসেন বলেন, \"সামার হলিডের আগেই এমন একটি দারুন আয়োজন সত্যিকার অর্থেই বারার বাসিন্দাদের জন্য উপভোগ্য হয়ে উঠবে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছেফেস্টিভ্যালটিতে সম্পূর্ন বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সকল বয়সী মানুষ।\" তিনি সবাইকে এই সুযোগ গ্রহন করার আহবান জানান।

ভিক্টোরিয়া পার্কের ‘লিডো ফিল্ড’ এর নামানুসারে১০ দিনব্যাপী এই উৎসবে শিশুরা অংশ নিতে পারবে ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশনের ফুটবল সেশনেলর্ড’স—এর আয়োজনে ক্রিকেট খেলায়ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে এবং লাইমহাউস বক্সিং একাডেমির পরিচালনায় নন—কন্টাক্ট বক্সিং কর্মশালায়হাফ মুন—এর লাইভ থিয়েটার শো’য়।

এছাড়া রয়েছে টাওয়ার হ্যামলেটস ভিত্তিক তামারিন্ড থিয়েটারের বাংলাদেশি ও অন্যান্য সৃজনশীল সংস্কৃতিক পরিবেশনা,ক্যাপ্টেন ফ্যানটাস্টিক ওয়েলবিইং স্টেজ সেশনওয়েস্ট এন্ড কিডস এর পারফরম্যান্সওপেনম্যাট পিলেটিস এর অধীনে ‘বিগ টপ’ পরিবেশনানতুন মায়েদের জন্য স্ট্রং মামস ক্লাব—ও বিগ টপ সেশন ও লাইটস মিউজিকসহ জাদুকরীতে ভরপুর হ্যাকনি বেবি সেন্সরি সেশন। যা শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা উন্নয়নে সহায়তা করবে।

লিডো ফেস্টিভ্যাল শিল্পীদের অগ্রাধিকার দিয়ে তাঁদের হাতে পুরো আয়োজনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। প্রতিটি দিন হেডলাইনাররা সাজিয়েছেন তাঁদের পছন্দের শিল্পীসহযোগী ও নতুন উদীয়মান প্রতিভাদের নিয়ে। শিল্পী নির্বাচনের পাশাপাশি স্টেজ ডিজাইন ও আর্টওয়ার্কেও রয়েছে নিজস্ব ছোঁয়া।

কমিউনিটি এর আরও খবর

img

স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত :  ১৩:০৩, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:০৭, ০৮ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে “বেসিক ট্রেনিং ইন জার্নালিজম” শীর্ষক সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও সংগঠনের সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক ও কলামিস্ট ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।

এ ছাড়া বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য: যাকাত ও ফিতরা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কমিউনিটি এর আরও খবর