img

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)–এর লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত :  ১৩:০৮, ৩০ জুন ২০২৫

মনির আহমেদ প্রেসিডেন্ট-তোফাজ্জল আলম সেক্রেটারী ও মাহবুবুল আলম ট্রেজারার

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)–এর লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)–এর লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার এবং সঞ্চালনায় ছিলেন ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর শাহগীর বখত ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বি.ই.এম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান এবং ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল পদে তোফাজ্জল আলম এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম খান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং এক্সিকিউটিভ মেম্বার মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার ও আসওয়ার আলী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, “আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআই-এর মূল শক্তি। আজ লন্ডন রিজিয়নের যে নতুন নেতৃত্বের অভিষেক হচ্ছে, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান অতিথি প্রফেসর শাহগীর বখত ফারুক বলেন, “ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স একটি ঐতিহ্যবাহী ও প্রভাবশালী সংগঠন। নতুন নেতৃত্বে এই সংগঠন আরও সৃজনশীল ও উদ্যোগী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। প্রবাসে আমাদের ব্যবসায়ীরা শুধু অর্থনীতিতে নয়, কমিউনিটির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বলেন, “বিবিসিসিআই শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার—যেখানে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ভ্রাতৃত্ববোধ একসূত্রে গাঁথা। আমি গর্বিত যে আজ সংগঠনের নেতৃত্ব এমন সব মানুষের হাতে যাচ্ছে, যারা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে সংগঠনকে এগিয়ে নেবেন। আমি নতুন কমিটিকে জানাই শুভকামনা এবং প্রতিশ্রুতি দিচ্ছি, প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো।
সভাপতি মনির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টিমওয়ার্কই হবে আমাদের মূল নীতি।”
নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম বলেন, এই গুরুত্বপূর্ণ পদে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাই চেম্বারের সকল সদস্যদের। এটি শুধু একটি পদ নয়, একটি বড় দায়িত্ব। আমি চেষ্টা করবো সদস্যদের স্বার্থ, সংগঠনের ঐতিহ্য ও ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কাজ করতে।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়-এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত :  ১২:৫৬, ১১ এপ্রিল ২০২৬

লন্ডন, ১০ এপ্রিল ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর  সদস্য ও এলবি২৪ টিভির বার্তা প্রধান রোক্সানা হক তারিন ও স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতা ব্যবসায়ী রানাউল হক শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টায়  ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত প্রায় দু\'বছর থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। 

শুক্রবার বাদ জুম\'আ রাজধানী ঢাকার বারিধারায় রানাউল হক এর প্রথম জানাজার নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে রাত সাড়ে ১২ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক  

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।


কমিউনিটি এর আরও খবর