img

ব্রিটেনে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩, আহত ১

প্রকাশিত :  ১৯:৪৮, ২৭ আগষ্ট ২০২৫

ব্রিটেনে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩, আহত ১

ব্রিটেনের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

গত সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন চার আরোহী।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিবিসি জানিয়েছে, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহনের সংখ্যা বেশি থাকায় সড়কটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে। 

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে দেখেছেন। হেলিকপ্টারটি মাটিতে পড়ার আগে সর্পিল হয়ে বাতাসে ঘুরছিল। 


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের বাংলাদেশ সফর

প্রকাশিত :  ০৯:৩৫, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৫২, ০৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (APPG) অন বাংলাদেশ-এর চেয়ার আপসানা বেগম এমপি-র নেতৃত্বাধীন যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল এবং বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ৬ অক্টোবর সংসদে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (APPG) অন বাংলাদেশ-এর আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের একটি প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছে।

প্রতিনিধিদলে রয়েছেন এপিপিজি-র চেয়ার আপসানা বেগম এমপি (লেবার), লর্ড কুরবান হোসেন (লিবারেল ডেমোক্র্যাট) এবং শওকত আদম এমপি (স্বতন্ত্র)।

ঢাকায় পৌঁছানোর পর থেকে সর্বদলীয় এই প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।

সংসদীয় প্রতিনিধিদলটি সংসদীয় চর্চা, তদারকি, যাচাই-বাছাই এবং প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব দিয়ে ধারাবাহিক উচ্চ-পর্যায়ের বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদলটি বিভিন্ন স্থান পরিদর্শন করবে এবং সুশীল সমাজ ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে সংসদীয় গণতন্ত্র, নারীদের প্রকাশ্য ও রাজনৈতিক অংশগ্রহণ, মানবাধিকার, জন-জবাবদিহিতা, জলবায়ু, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

প্রতিনিধিদলটিকে সহায়তা করছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে (CPA UK)।-সংবাদ বিজ্ঞপ্তি

যুক্তরাজ্য এর আরও খবর