img

তাহমিনা হাসান চৌধুরী সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক নির্বাচিত

প্রকাশিত :  ২১:২৭, ০৭ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:৪১, ০৭ সেপ্টেম্বর ২০২৫

তাহমিনা হাসান চৌধুরী সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক নির্বাচিত

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা তাহমিনা হাসান চৌধুরী।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সিলেট পি টি আই সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত পরিচালক তাহমিনা হাসান চৌধুরী সিলেট শহরের জিন্দাবাজারস্থ মডেস্টির প্রতিষ্ঠাতা। একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এবং সিলেট ৯৫/৯৭ ফাউন্ডেশনের আজীবন সদস্য।

তাহমিনা হাসান চৌধুরী সিলেটের হাওয়াপাড়ার বাসিন্দা, তিনি ব্যবসায়ী ও রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সহধর্মিনী। তিনি বৃহত্তর সিলেটের অন্যতম সেরা ক্রিকেটার প্রয়াত শহীদ উদ্দিন মিছিরের জ্যেষ্ঠ কন্যা। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর ভাগ্নী। তার এই বিজয় সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাঞ্চল্যকর রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ২

প্রকাশিত :  ০৫:৫৫, ০৮ অক্টোবর ২০২৬

রাসেল আহমদ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে থানায় আছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

মলায় অভিযুক্তরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।

সিলেটের খবর এর আরও খবর