img

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে বিকালে

প্রকাশিত :  ০৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৫

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে বিকালে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

আলোচ্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ, একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওয়েবকোটস লিমিটেড।

ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ এবং ওয়েবকোটস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। উল্লেখ্য, ওয়েবকোটস এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি।

আর একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তাদের ইপিএস প্রকাশ করবে।

অর্থনীতি এর আরও খবর

img

তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

প্রকাশিত :  ১৮:৪৫, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৮, ২০ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  এসময় প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।