img

জগন্নাথপুরে মায়ের মামলায় ছেলে কারাগারে

প্রকাশিত :  ১৩:২৮, ১৯ জানুয়ারী ২০২৬

জগন্নাথপুরে মায়ের মামলায় ছেলে কারাগারে

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মায়ের দায়ের করা মামলায় ছেলে জাহানুল হক (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাহানুল হক জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের আকিকুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাক-প্রতিবন্ধি জাহানুল হক প্রায় সময় তার মা-বাবাকে মারধর করেন। এতে অতিষ্ঠ হয়ে জাহানুলের মা সাহারা বেগম গত ৭ জানুয়ারি বাক-প্রতিবন্ধি ছেলে ও তার স্ত্রী মিনহা বেগমের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

পরে আদালত মামলাটি জগন্নাথপুর থানা পুলিশকে রুজু করার নির্দেশ প্রদান করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে গত বুধবার মামলাটি থানায় রুজু করা হয়। পরে আসামিকে তার বাড়িকে গ্রেফতার করা হয়েছে।


img

নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করায় যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

প্রকাশিত :  ১১:৩২, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছেড়ার অভিযোগে গোলাম রসুল নামের এক প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। এক পর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ড প্রবাসী।

সিলেটের খবর এর আরও খবর