img

ভাইকে গ্রেপ্তারের পর যা বললেন রাজা চার্লস

প্রকাশিত :  ০৪:৩৯, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভাইকে গ্রেপ্তারের পর যা বললেন রাজা চার্লস

ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তবে সন্ধ্যায় রাত ৭টার কিছু পর তাকে ছেড়ে দেয় পুলিশ। টেমস ভ্যালি পুলিশ জানায়, তাকে তদন্ত চলাকালীন শর্তহীনভাবে মুক্তি দেওয়া হয়েছে। নরফোকে স্যান্ড্রিংহাম এস্টেটে অ্যান্ড্রুর বাসভবনে তল্লাশি শেষ হয়েছে। তবে উইন্ডসরের বার্কশায়ারে অবস্থিত তার সাবেক ঠিকানা রয়্যাল লজে তল্লাশি চলমান রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে গোপন নথি শেয়ার করেছিলেন।

‘আইন তার নিজস্ব গতিতে চলবে’ জানিয়ে ভাইয়ের বিষয়ে পুলিশের তদন্তকে নিঃশর্ত সমর্থন জানান রাজা চার্লস। এক বিবৃতিতে চার্লস বলেন, ‘এখন যা হবে তা হলো একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও যথাযথ প্রক্রিয়া— যার মাধ্যমে বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হবে। এ ক্ষেত্রে, যেমনটি আগে বলেছি, তারা আমাদের পূর্ণ ও আন্তরিক সমর্থন ও সহযোগিতা পাবে।’ 

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা করবো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৩:৫৬, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৩৮, ১৭ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্টারমার বলেন, স্থায়ী যুদ্ধবিরতি ও সমঝোতা হওয়া উচিত এবং হরমুজ প্রণালি খোলা থাকা উচিত। এই নীতির ভিত্তিতে দেশগুলোর একটি জোট গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এটি আমাদের সবার স্বার্থে জরুরি। কারণ ইরানের যুদ্ধ যা ঘটছে, তা আমাদের প্রত্যেকের অর্থনীতিতে প্রভাব ফেলছে। এ কারণেই দেশগুলো একত্রিত হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ দরকার, সরবরাহ ও অর্থনৈতিক সমন্বয় দরকার, পাশাপাশি কিছু সামরিক পরিকল্পনাও প্রয়োজন। আজ আমরা সেটিই করতে একত্র হচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে স্টারমার ও ম্যাকরন প্রায় ৪০টি দেশের ভার্চুয়াল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। বৈঠকের লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ পুনরুদ্ধারে বহুপাক্ষিক মিশন গঠন করা।

 


যুক্তরাজ্য এর আরও খবর