img

নর্থ ইংল্যান্ডে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত :  ১১:৩৬, ২১ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪১, ২১ ফেব্রুয়ারী ২০২৬

নর্থ ইংল্যান্ডে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন

​বাঙালির মনোজগতের আলোকবর্তিকা কবিতা, যার ছন্দে মিশে থাকে হাসি-কান্না, বিষাদ, আবেগ, প্রেম ও বিরহ। আবৃত্তি শিল্পের বিকাশ, বিনোদন এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতির চর্চাকে  ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে আত্মপ্রকাশ করেছে আবৃত্তি সংগঠন ‘কাব্যকণ্ঠ’। সম্প্রতি এক সভায় সংগঠনটির আগামী মেয়াদের জন্য একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

​নতুন এই কমিটিতে এম. এ. মুকিত চৌধুরী সেতু-কে সভাপতি এবং শিব্বির আহমেদ শুভ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন কোষাধ্যক্ষ নুরুল ইসলাম সোহাগ। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সালেহ উদ্দিন তালুকদার সুমন।

​কমিটির সম্মানিত সদস্যরা হলেন:

​কঙ্কা চৌধুরী,

​আবু সাঈদ চৌধুরী,

​মোহাম্মদ আজাদ,

রহমান তুহিন,

ইয়াহিয়া কোরেশী,

​সুমাইয়া সাহান,

​ইমরান খান,

শামীম তালুকদার,

আবু সুফিয়ান,

মাহবুবুর রহমান।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা ভাষা ও কবিতার মাধুর্য্য ধরে রাখতে এবং আগ্রহী বাংলা ভাষাভাষীদের কাছে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিল্পকে পৌঁছে দিতে ‘কাব্যকণ্ঠ’ নিয়মিত কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করবে। বাঙালির আবেগ ও সংস্কৃতির এই মেলবন্ধনে সকল প্রবাসী বাঙালিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর