img

একদিন পরই জামিন পেলেন ওসিকে গালাগালি করে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

প্রকাশিত :  ১০:৫৭, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

 একদিন পরই জামিন পেলেন ওসিকে গালাগালি করে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগালের অভিযোগে গ্রেপ্তার তুষারকে সোমবার অস্থায়ী জামিন প্রদান করেন আদালত।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল আমলি আদালত ৯ এর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন তার জামিন মঞ্জুর করেন। এরআগে বেলা সাড়ে ১১টার দিকে তাকে তাকে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শেষে তার জামিন মঞ্জুর হয়।

আসামি পক্ষের আইনজীবী এনামুল হক সেলিম জানান, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে রাতে রাতে তুষারের বিরুদ্ধে মামলা করেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও ক্ষতিসাধনের হুমকি প্রদান এবং থানা এলাকায় শান্তিভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

তার আগেরদিন, শনিবার বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের অশালীন মন্তব্য করা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া অডিও কলটিতে থানার ওসি সাইফুল ইসলামকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন।

এদিকে তুষারকে আটকের পর রোববার দুপুর ও সন্ধ্যায় দু’দফা ঢকিা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়া সোমবার আদালতে তোলার আগ মূহুর্তে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের সামনে তুষার চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল করেন।

সিলেটের খবর এর আরও খবর

img

চা বাগান থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৫:১০, ১৬ আগষ্ট ২০২৬

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই আমির হোসেন।

জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।

সিলেটের খবর এর আরও খবর