img

প্রধানমন্ত্রীর উদ্দেশে স্কটিশ পার্লামেন্টের সদস্য এমএসপি ফয়ছল চৌধুরীর অভিনন্দন বার্তা

প্রকাশিত :  ১১:৩৭, ০১ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩৯, ০১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্দেশে স্কটিশ পার্লামেন্টের সদস্য এমএসপি ফয়ছল চৌধুরীর অভিনন্দন বার্তা

স্কটল্যান্ডের, স্কটিশ পার্লামেন্টের সদস্য (এমএসপি) ফয়ছল চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রেরিত ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী ও তার দলের নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণ এবং সুশাসন আরও সুদৃঢ় হবে।


চিঠিতে ফয়ছল চৌধুরী উল্লেখ করেন, বর্তমান জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।


নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালে তিনি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশে জন্মগ্রহণকারী সদস্য হিসেবে নির্বাচিত হন। স্কটল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন। ২০২২ সালের শুরুতে তিনি স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যার সচিবালয় হিসেবে বাংলাদেশের হাইকমিশন দায়িত্ব পালন করছে।

চিঠিতে তিনি আরও বলেন, স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মতো অভিন্ন মূল্যবোধ রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শেষে ফয়ছল চৌধুরী প্রধানমন্ত্রীর সফল ও ফলপ্রসূ দায়িত্বপালন কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়-এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত :  ১২:৫৬, ১১ এপ্রিল ২০২৬

লন্ডন, ১০ এপ্রিল ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর  সদস্য ও এলবি২৪ টিভির বার্তা প্রধান রোক্সানা হক তারিন ও স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতা ব্যবসায়ী রানাউল হক শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টায়  ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত প্রায় দু\'বছর থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। 

শুক্রবার বাদ জুম\'আ রাজধানী ঢাকার বারিধারায় রানাউল হক এর প্রথম জানাজার নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে রাত সাড়ে ১২ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক  

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।


কমিউনিটি এর আরও খবর