img

মাধবপুরে সালিশ বৈঠকে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

প্রকাশিত :  ০৭:৫৯, ০৮ এপ্রিল ২০২৬

 মাধবপুরে সালিশ বৈঠকে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

হবিগঞ্জ জেলার মাধবপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা রুস্তম আলীর ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত মোহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে মঙ্গলবার তিনি মারা যান।

img

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরো যারা

প্রকাশিত :  ০৮:০৯, ১৯ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন।

\r\n

গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ রবিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর একদল নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন প্রভাবশালী সংগঠক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশ সরাসরি মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার এই সিদ্ধান্তকে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন রাজনৈতিক মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ এর আরও খবর