img

ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান: মোহসিন রেজায়ি

প্রকাশিত :  ০৫:৫৫, ১৮ মে ২০২৬

ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান: মোহসিন রেজায়ি

হরমুজ প্রণালি বন্ধ রাখার ক্ষোভে ইরানের বন্দরগুলোয় অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না তেহরান সরকার। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজায়ি কড়া হুমকি ছুঁড়ে রেখেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিতে। নাহলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হতে পারে।

রেজায়ি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে। তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতিও তত বাড়বে।

সম্প্রতি হরমুজ প্রণালি ও ওমান সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ন্ত্রণ করছে ইরান।


আন্তর্জাতিক এর আরও খবর

img

নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল

প্রকাশিত :  ০৮:৫২, ১৮ মে ২০২৬

শেষ মুহূর্তে নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে বিবাদী পক্ষের করা এক জরুরি আবেদনের প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার পূর্বনির্ধারিত শুনানি আবারো বাতিল করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার (১৮ মে) সকালে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদালতে জমা দেওয়া আনুষ্ঠানিক নথিতে নেতানিয়াহুর আইনজীবী আজকের অধিবেশনটি অবিলম্বে বাতিলের অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, অত্যন্ত গোপনীয় কিছু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হতে পারছেন না। এই সংক্রান্ত সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্যগুলো একটি সিলগালা খামে আদালত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২০ সালে শুরু হওয়া এই আলোচিত ট্রায়ালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর তিনটি পৃথক মামলার বিচার চলছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহু প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তবে এরপর থেকেই তার জেরা প্রক্রিয়া বারবার বিঘ্নিত হচ্ছে।

বিগত ২০২৫ সাল এবং চলতি বছরের শুরু থেকেই নেতানিয়াহুর আইনি দল ধারাবাহিকভাবে আদালতের কাছে শুনানির সময় পেছানোর আবেদন করে আসছে। প্রতিবারই এই বিলম্বের কারণ হিসেবে যুদ্ধকালীন পরিস্থিতি, জরুরি কূটনৈতিক ব্যস্ততা এবং তীব্র নিরাপত্তা সূচির কথা উল্লেখ করা হয়েছে। 

তবে সমালোচকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে এবং আদালতের হাত থেকে বাঁচতে ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

সূত্র: আল-জাজিরা।


আন্তর্জাতিক এর আরও খবর