img

সবার সহযোগীতা বাঁচাতে পারে সিলেটের কলেজ শিক্ষক লিটন শর্মাকে

প্রকাশিত :  ১২:২৩, ৩১ জুলাই ২০২৬

 সবার সহযোগীতা বাঁচাতে পারে সিলেটের কলেজ শিক্ষক লিটন শর্মাকে
সিলেটের দক্ষিণ সুরমার লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র শর্মা দীর্ঘদিন ধরে দুরারোগ্য কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন। নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তার চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে।

তবে চিকিৎসকদের মতে, লিটনের দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপনের যে বিপুল ব্যয় তা বহনকরার সামর্থ নেই লিটনের পরিবারের।

লিটন চন্দ্র শর্মা সিলেট মদন মোহন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৪–২০০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মজুমদারী গ্রামে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য লিটন। তার সাত বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

লিটনের প্রতিদিনের ডায়ালাইসিস, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে। সীমিত আয়ের একজন শিক্ষকের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসার খরচ যত বাড়ছে, ততই ফুরিয়ে যাচ্ছে পরিবারের সঞ্চয়, বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা।

স্বজনরা জানান, সময় খুবই অল্প। প্রয়োজনীয় অর্থ দ্রুত সংগ্রহ করা না গেলে যে কোনো সময় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী এবং মানবিক হৃদয়ের মানুষজন এগিয়ে এলে হয়তো আবারও শ্রেণিকক্ষে ফিরবেন লিটন চন্দ্র শর্মা।

রিটনের স্বজনদের আবেদন, সবার সামান্য সহযোগিতাও হয়তো ফিরিয়ে দিতে পারে একজন শিক্ষকের জীবন, একটি পরিবারের স্বপ্ন এবং দুটি সন্তানের বাবাকে। একজন শিক্ষককে বাঁচাতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম
ব্যাংক হিসাব
নাম: LITAN CHANDRA SARMA @ HASU RANI SHARMA
হিসাব নম্বর: 0200026187479 (Savings)
ব্যাংক: AGRANI BANK PLC, সুবিদবাজার শাখা, সিলেট

যোগাযোগ
রুবেল শর্মা: 01317861002
নিরঞ্জন শর্মা: 01717543437
সুরঞ্জন শর্মা: 01738234643

সিলেটের খবর এর আরও খবর

img

জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ

প্রকাশিত :  ১২:৩৭, ৩১ জুলাই ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় চলাচলকারী টমটম, ইজিবাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে জগন্নাথপুর পৌরসভা। পৌরসভা কার্যালয় থেকে এ ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

সম্প্রতি পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের স্বাক্ষরে এই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। পৌর এলাকার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ভাড়া প্রস্তাব করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, পৌর পয়েন্ট থেকে বিভিন্ন গন্তব্যের মধ্যে কবিবপুর ২০ টাকা, শেরপুর দরছ মার্কেট ১৫ টাকা, বৈঠাখালী ১০ টাকা, হবিবনগর ১০ টাকা, হাসপাতাল ১০ টাকা, কেশবপুর বাজার ১৫ টাকা, কেশবপুর পৌর সীমানা ৩০ টাকা, হবিবপুর মাদ্রাসা ১৫ টাকা, ভবের বাজার ২৫ টাকা, শাসনহবি ৩০ টাকা, দীঘির পাড় ১০ টাকা, মমিনপুর ২০ টাকা, বটেরতল ১০ টাকা, পূর্ব ভবানীপুর ১০ টাকা, কলেজ ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকা, বাসুদেব বাড়ী ১০ টাকা, শেরপুর আলাউদ্দিন মিশনঘর ১৫ টাকা, হবিবপুর দক্ষিণপাড়া ১০ টাকা, কাটা গাংগের বীজ ২০ টাকা এবং কেশবপুর উত্তরপাড়া ২০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে।

এছাড়া অন্যান্য রুটগুলোর মধ্যে সুইচ গেইট থেকে বাস স্টেশন ১০ টাকা, ইকড়ছই মাদ্রাসা থেকে বৈঠাখালী ১০ টাকা, মডেল স্কুল থেকে হাসপাতাল ১০ টাকা, মডেল স্কুল থেকে বাজার ১০ টাকা এবং ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে ইসলামপুর ৫ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। যেকোনো রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথপুর পৌরবাসীর মতামতের জন্য ভাড়ার তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনার পর এই তালিকা চূড়ান্ত অনুমোদন পাবে।

সিলেটের খবর এর আরও খবর