img

স্টান্ট করতে গিয়ে মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারাচ্ছেন জেসমিন

প্রকাশিত :  ০৮:০৮, ১৭ আগষ্ট ২০২৬

স্টান্ট করতে গিয়ে মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারাচ্ছেন জেসমিন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী জেসমিন ভাসিন একের পর এক শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি ‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’-এর একটি ঝুঁকিপূর্ণ স্টান্টে অংশ নেওয়ার পর সাময়িক স্মৃতিভ্রংশের পাশাপাশি মৃদু কনকাশনে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামও নিতে হয়েছে তাকে

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, কিছুদিন আগেই দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।

সেই শারীরিক অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন হয়েছেন জেসমিন ভাসিন।

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। আঘাত পাওয়ার পর চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই আঘাতের ফলে কিছু সময়ের জন্য নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন জেসমিন। আর সেই ঘটনার পর অনেক পুরোনো স্মৃতি মনে করতে পারছেন না।

দুর্ঘটনার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জেসমিন নিজেই জানান, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী। এখনো অনেক বিষয় তার মনের আড়ালেই রয়েছে গেছে বলে চিন্তিত তিনি।

শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে। সেই আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন। তবে মানসিকভাবে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।

বিনোদন এর আরও খবর

img

চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি

প্রকাশিত :  ১৫:২৬, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৩৮, ০৩ অক্টোবর ২০২৬

অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এই বিরতি নিতে হয়েছে তাকে। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আজ শনিবার এক ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বৃষ্টি। জানালেন, আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি। 

লাইভে এক প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

অসুস্থতা কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তানিয়া বৃষ্টির কথায়, “আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করতে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

তানিয়া বলেন, “আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।”

তানিয়া বলেন, “যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।”

লাইভের শেষ দিকে দীর্ঘ সময় তাঁর পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময় যারা তার জন্য দোয়া করেছেন, তার খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।