img

রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক

প্রকাশিত :  ১৪:১৯, ২৪ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১১, ২৪ আগষ্ট ২০২৬

রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন রাখিবন্ধনের আগে বিতর্কে জড়ালেন। উৎসবকে কেন্দ্র করে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই কৃতির পোশাক ও পোষ্যকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এমনটি অভিনেত্রীকে বয়কটের ডাক দিয়েছেন অনেকে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনচিত্রে ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন করছেন কৃতি। তবে বিজ্ঞাপনের ভিডিও প্রকাশের পর কৃতির পোশাক নিয়ে বেশি আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ।

তাদের দাবি, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর খোলামেলা পোশাক মোটেই মানানসই নয়। বিশেষ করে ভাইয়ের সামনে এমন পোশাকে আরও বেশি আপত্তিকর। তাকে এভাবে দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে এমন পোশাকের সামঞ্জস্য নেই। তাদের মতে, পারিবারিক উৎসবের বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে পোশাক নির্বাচনে আরও সচেতন হওয়া উচিত ছিল।

এমনকি কয়েকজন নেটিজেনরা কৃতির পোশাক ও বিজ্ঞাপনের ধারণাকে ‘অশালীন’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ অভিনেত্রীকে বয়কটের দাবিও তুলেছেন।

কৃতির পোশাকের সমালোচনা করে একজন লিখেছেন, ‘নতুন একটি গয়নার বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর সময় কৃতি শ্যানন অন্তর্বাস পরেছেন, যা খুবই দৃষ্টিকটু।’

এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, বিজ্ঞাপনের পোশাকের বিষয়টি অনেকের কাছে নিছক ফ্যাশনের প্রশ্ন হয়ে থাকেনি; বরং তাঁরা এটিকে উৎসবের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেছেন।

তবে কৃতির সমর্থনেও সরব হয়েছেন অনেকে। তাদের যুক্তি, রাখিবন্ধনের মূল বিষয় ভালোবাসা, যত্ন ও পারস্পরিক সুরক্ষা। পরিবারের সদস্য হিসেবে বিবেচিত পোষ্যকে রাখি পরানোর মধ্যে আপত্তিকর কিছু নেই। বরং এর মাধ্যমে মানুষ ও পোষ্য প্রাণীর সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

সমালোচনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত কৃতি শ্যানন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হবে কি না, কিংবা এর কোনো পরিবর্তন আনা হবে কি না, সেটিও জানা যায়নি। সংশ্লিষ্ট গয়না ব্র্যান্ডের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। 

প্রসঙ্গত, চলতি বছর কৃতিকে দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ২০১০ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর পরবর্তী কিস্তি।সূত্র: এনডিটিভি


img

এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

প্রকাশিত :  ১০:৪২, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৯, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।

তিনি বলেন, ‘কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না!’

পোস্টে মম নাগরিক জীবন অনিরাপদ জানিয়ে লেখেন, মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, রাজনৈতিক দল বা মতের প্রতি অন্ধ আনুগত্য, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ ও ধর্ষণের মতো ঘটনাগুলো সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষিত বেকারত্ব, নারীর প্রতি অসম্মান এবং নিজের মতের বাইরে থাকা মানুষকে ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করার প্রবণতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

তার বক্তব্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, ঐতিহাসিক মুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি সমাজের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী তার পোস্টে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামায়াতের সাথে যোগদান এবং ধর্মের নামে রাজনীতির চর্চা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

এর পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের সংকট, সড়কে অনিয়ম ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো দৈনন্দিন সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি।

তার ভাষ্য, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি।’

সামাজিক মাধ্যমে মম নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। তার ভাষায়, ‘আমি কোনও রাজনৈতিক দল করি না, আমার একটাই দল—বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

বিনোদন এর আরও খবর