img

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান

প্রকাশিত :  ১৯:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান
মোহসেন রেজাই
মোহসেন রেজাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সামরিক উত্তেজনা কমাতে তিনটি শর্তের কথা জানিয়েছে ইরান।  শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।

তিনি বলেছেন, তাদের শর্ত হলো সব ফ্রন্টে (লেবানন, ইরান এবং ফিলিস্তিন) যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে হবে এবং নৌ-অবরোধ তুলে নিতে হবে।

আর তাদের শর্ত কাতার যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছেন মোহসেন রেজাই।

এখন ট্রাম্পের উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জবাবের জন্য অপেক্ষা করছি।’

ইরানের দেওয়া শর্ত মানা যুক্তরাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করেছেন এবং তার হুমকি কোনো কিছুই পরিবর্তন করবে না।

ইরানের প্রভাবশালী এ রাজনীতিবিদ আরও বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুর্বলতা সম্পর্কে জানতেন। এ কারণে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সফল হতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে আগের চেয়ে আরও বেশি প্রস্তুত।’

সূত্র: আলজাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর

img

একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন

প্রকাশিত :  ১০:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৬

মোহসেন রেজাই

রাশিয়ায় রাতভর প্রায় ১ হাজার ১০০টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছেন। খবর সামা টিভির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এবং ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে যাওয়ার সময় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে বলেও জানান তিনি।

রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এ হামলা চালানো হয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও সুসংহত হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তার নীতির বিরুদ্ধে সংগঠিত বিরোধিতাও খুব কম।

এদিকে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করেছে। মস্কো এসব অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াতেও ভোট হয়েছে। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

মেয়র সোবিয়ানিন বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, হামলা নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারেনি।


আন্তর্জাতিক এর আরও খবর