img

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

প্রকাশিত :  ০৭:৩৪, ০৮ জুন ২০২৬

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি তিন বছর ধরে নিজের দখলে রেখেছিলেন হাবিবুর রহমান সোহান। তবে কিছুদিন আগে সেই রেকর্ডে ভাগ বসান মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু এক মাসও না পেরোতেই আবারও এককভাবে রেকর্ডটি নিজের করে নিয়েছেন সোহান। ফলে বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির কীর্তি এখন আবারও তাঁর দখলেই রয়েছে।

চলতি বিপিএলে হরহামেশাই রুদ্রমূর্তি ধারণ করছেন সোহান। মাত্র এক ম্যাচ আগে ১৫ বলে হাফসেঞ্চুরি করে সবার মনোযোগ কেড়েছিলেন। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি। 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে আজ সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে বসেছেন সোহান। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার।

ইউল্যাব মাঠে শুরু থেকেই চার-ছক্কার ঝড় তোলেন তিনি। ২৬ বলে ছুঁয়েছেন ফিফটি, এরপরের পঞ্চাশ রান করতে নিয়েছেন মোটে ১৯ বল। ৮টি চার আর ৯টি ছক্কা হাঁকিয়ে তিনি ৪৫ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে।

আউট হওয়ার আগে সোহান করেন ৫৮ বলে ১৩০ রান। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। পুরো ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা। সেঞ্চুরির পরেও চারটি ছক্কা মেরেছিলেন তিনি। শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন সোহান নিজেই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসলেন সোহান।

ছক্কার হিসাবেও নতুন নজির গড়েছেন তিনি। এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তার। ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে আছেন সৌম্য সরকার।

সোহান বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে অনেকটাই পেছনে আছেন তিনি। গোটা বিশ্বের লিস্ট ‘এ’ সংস্করণের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। তিনি মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্ব রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ডি\'আরসি শর্টের নামে।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল

প্রকাশিত :  ১৫:৪৩, ০৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৮, ০৭ জুন ২০২৬

বিসিবি নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। একক প্রার্থী হিসেবে বিসিবির ২১তম সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

আজ রোববার (৭ জুন) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। সকাল ১০টায় শুরু হয়েছিল ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয় সেই কার্যক্রম। এরপর ফল গণনা শুরু হয়। সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়।

প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। শাকিফ আহমেদ ৬৫, আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।