img

ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির আমেরিকার স্বাধীনতা দিবস পালন।

প্রকাশিত :  ০৮:১০, ০৬ জুলাই ২০২৬

ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির আমেরিকার স্বাধীনতা দিবস পালন।

নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকার স্বাধীনতা দিবসের ২৫০ বছর পূর্তি উদযাপন কর‍া হয়েছে।

গত ৪ঠা জুলাই শনিবার সন্ধ্যা ৭টায়  আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রঙ্কসের বাংলাবাজারের পদ্মা সেলুন প্রাঙ্গনে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ।কাজী রবিউজ্জামান ও শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল আলোচনা সভা,স্বাধীনতার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় গ্রন্থ পাঠ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আনন্দ উৎসাহে প্রানবন্ত হয়ে উঠে।

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তরা আমেরিকার স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ,আব্দুল মুহিত,জুনেদ চৌধুরী,মাহবুব আলম,শেখ জামাল হোসেন,সিপিএ জাকির চৌধুরী,হাসান আলী,শামীম মিয়া,সোহান আহমেদ টুটুল,শাহজাহান,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,লুকমান হোসেন লুকু,অধ্যাপক সুধাংশু মন্ডল, কামাল উদ্দীন,কফিল উদ্দীন চৌধুরী,শ্যামল চন্দ্র চন্দ,আব্দুর রউফ,জামাল আহমেদ,মিয়া মোহাম্মদ দাউদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে আব্দুস শহীদ প্রচন্ড তাপদাহ কে উপেক্ষা করে আমেরিকার স্বাধীনতার দিবসের ২৫০ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করার জন্য সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কমিউনিটি এর আরও খবর

img

নিউইয়র্ক সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:১১, ০৬ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউরসেলের গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন   এ ভোনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: ইনামলু হক এমডি। বনভোজন ২০২৬—এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিনের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ রোমানা সি সবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান ও কাজী কিং জাকির। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের বিশেষ ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’—এর মোড়ক উন্মোচন এবং বিশ্ব বাবাদিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা কেক কাটা।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর সভাপতি জনাব আতাউর রহমান সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইয়াছমিন এমডি, স্থানীয় অ্যাসেম্বলি মেম্বার কারিনেস রেইস, হাসান আলী,  লোকমান হোসেন লকু এবং জাকির চৌধুরী সিপিএ। আরও উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মক্তিযোদ্ধা আব্দুল হালিম মন্সী ু , বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর এবং বীর মক্তিযোদ্ধা মনজুর আহমেদ।

দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ এবং র‌্যাফেল ড্র—এর ব্যবস্থা ছিল। পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ, সিরাজ উদ্দীন সোহাগ, মনসুর আহমেদ, ফরিদা ইয়াসমীন,কবি জুলি রহমান, হাবিবুর রহমান,রেজোয়ানা রাজ্জাক সেতু,সাহানা আক্তার,মুন্সী বশীর উদ্দীন,জাহাঙ্গীর আলম সরদার, তোফায়েল আহমেদ চৌধুরী, ডিটেকটিভ মাসুদ রহমান, আক্তারুজ্জামান হ্যাাপি, ডলি আক্তার, জমিরুল ইসলাম, আশরাফুল আলম, লস্কর রহমান, আবুল খায়ের, জহিরুল ইসলাম, ইমরান আলী টিপু, মেহের কবির চৌধুরী, শেখ শফিকুর রহমান ও রায়হান পারভেজ।

সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশী কমিউনিটি ইনক্ বনভোজন ২০২৬ উযাপন কমিটি: আহ্বায়ক বিজয় কৃষ্ণ সাহা, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক: হাসান আলী, কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী: খবির উদ্দিন ভূঁইয়া, সমন্বয়কারী: জামাল উদ্দিন আহমেদ কাউসার, নাসির উদ্দিন চিনু, এম এ নাসির (ক্রিড়া), সুধাংশু কুমার মন্ডল, কোষাধ্যক্ষ: আবু তাহের চৌধুরী, কর্পোরাল (অব:) আব্দুল মতিন।

ক্রীড়ায় পুরস্কার বিজয়ী: আম কুড়াঁনো: নাবিল, জাহিয়ান সাদ, আরশ। সেরা দৌড়বিদ (বালিকা): মুনজিরাত আরিশ, আলিয়া, রিশিকা। সেরা দৌড়বিদ (বালিকা): সরফরাজ, সাইকান, ইশাম। সেরা হাড়িঁ ভাঙা (নারী): আইরিন, বি মেহের চৌধুরী, সুলতানা। বালিশ খেলা (নারী): সাবিকুন, জাবিন তাসনিম, তাহমিনা। সেরা বল নিক্ষেপ (পুরুষ): আবু তাহের চৌধুরী, গৌছুল, সাহাদত। সেরা হাঁড়ি ভাঙ্গা (পুরুষ): এমদাদ, চন্দন, জাকির চৌধুরী সিপিএ।


কমিউনিটি এর আরও খবর